,

জুতার ফিতা বেঁধে দেবে স্মার্টফোন!

news-image

প্রযুক্তি ডেস্ক : সারাবিশ্বে এখন প্রযুক্তির জোয়ার চলছে। প্রতিনিয়ত আবিষ্কার হচ্ছে মানুষের ব্যবহারের জন্য নতুন নতুন পণ্য। তেমনি এক আবিষ্কার বিশ্বখ্যাত ব্র্যান্ড নাইকি সেল্ফ-লেইসিং বা ফিতা বাঁধা ট্রেইনার জুতা। জুতাটি ফেব্রুয়ারিতে বাজারে ছাড়ার কথা রয়েছে।

স্মার্টফোন এই জুতাটিকে নিয়ন্ত্রণ করবে। স্মার্টফোনে ছোট-বড় হবে জুতা, বাঁধা যাবে ফিতা। গ্রাহকদের পায়ের আকৃতি অনুযায়ী সহজেই ফিট হয়ে যাবে। জুতাটির সংস্করণের নাম দেয়া হয়েছে ‘নাইকি অ্যাডাপ্ট’। আর দাম ধরা হয়েছে ৩৫০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩০ হাজার।

বৃহস্পতিবার বিবিসি বাংলার অনলাইন সংস্করণে এ তথ্য জানানো হয়েছে।

জুতাটি মূলত খেলোয়াড়দের কথা ভেবে তৈরি করা হয়েছে। বিশেষ করে বাস্কেটবল খেলায় এর প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি।

জুতাটির ধারণা পাওয়া গিয়েছিল ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্যাক টু দ্য ফিউচার পার্ট টু’ চলচ্চিত্রে। পরে নাইকি বিস্তর গবেষণার পর ২০১৬ সালে সেই জুতাটির একটি বাস্তব রূপ দিতে সক্ষম হয়।

জানা গেছে, ব্যবহারকারি চাইলে এই জুতার ফিটিংস নিজের মতো পরিবর্তন করতে পারবেন। জুতার মাপ নিজের প্রয়োজনমত করতে পারবেন। স্মার্টফোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে এসব করা যাবে। এই জুতার ক্ষেত্রে আলাদাভাবে কোনো বোতামের সংযুক্ত করতে হবে না।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর