নাসিরনগর উপজেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি সন্তোষজনক-বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : নাসিরনগর উপজেলা আইন-শৃংখলা উন্নয়ন বিষয়ক সভা আজ বৃহস্পতিবার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়্ । উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আইন শৃংখলা কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন এলাকার উন্নয়নের পূর্বশর্ত হল আইনশৃংখলা।তাই নাসিরনগর উপজেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি সন্তোষজনক। আইনশৃংখলা পরিস্থিতি যাতে সব সময় স্বাভাবিক থাকে সেজন্য সকলকে কাজ করতে হবে।
বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও আইন শৃংখলা কমিটির উপদেষ্টা এটিএম মনিরুজ্জামান সরকার,উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, ওসি সাজিদুর রহমান,সদর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম,পূর্বভাগ ইউপি চেয়ারম্যান মোহাম্মদর হাবিবুর রহমান,গোয়ালনগর ইউপি চেয়ারম্যান আজাহারুল হক, চাপরতলা ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ভুইয়া, হরিপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আখিঁ,ভলাকুট ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া প্রমূখ।










