আখেরী মোনাজাতের মধ্যদিয়েই শেষ হয়েছে মুড়ারবন্দের পবিত্র ওরশ মোবারক

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : আখারী মোনাজাতের মধ্যদিয়েই মঙ্গলবার দিবাগত রাতে শেষ হয়েছে ৩ দিনব্যাপী হযরত নাসিরউদ্দিন সিপাহ্শালার (মদনী) (র.) পূর্ব-পশ্চিমে রওজা হযরত সৈয়দ শাহ্ ইসরাইল ওরফে শাহ্ বন্দেগী (র.) হযরত সৈয়দ শাহ্ ইলিয়াছ ওরফে কুতুবুল আউলিয়া (র.)সহ ১২০ আউলিয়ার পূণ্যস্থান হবিগঞ্জের চুনারুঘাট মুড়ারবন্দ দরবার শরীফের ৬৯৮ তম বাৎসরিক ওরশ মোবারক। সিলেটের হযরত শাহজালাল (রঃ) এর প্রধান সেনাপতি তরফ রাজ্য বিজয়ী সিপাহশালা হযরত সৈয়দ নাসিরউদ্দিন(রঃ)এখানে শায়িত রয়েছেন। প্রতি বছরের ন্যায় এবারও দেশের বিভিন্ন স্থান থেকে জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে উক্ত ওরসে অংশগ্রহন করেন।

আখেরী মোনাজাতের পূর্বে মিলাদে মোস্তুফা পাঠ করেন দরবার শরীফ মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ নিয়ামউল্ল্যাহ। কিয়ামে মোস্তুফা পাঠ করেন ফতেহগাজী দরবার শরীফের খাদেম শাহজাহান শাহ। আখেরী মোনাজাত পরিচালনা করেন দরবার শরীফ কমিটির মোতাওয়াল্লী সফিক আহমদ চিশতী(সফি)। মোনাজাতে বিশ্বের সকল উম্মাহর জন্য দোয়া করা হয়।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার