মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধ হচ্ছে সাতদিনের নিচে ইন্টারনেট প্যাকেজ

news-image

আগামী ২৭ জানুয়ারি থেকে মোবাইল ফোনের সাতদিনের নিচের ইন্টারনেট প্যাকেজ  আর থাকছে না বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।বুধবার (১৬ জানুয়ারি) বিটিআরসি ভবনে টেলিকম রিপোটার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক এ তথ্য জানান।

বিটিআরসি এর আগেও সাতদিনের নিচের প্যাকেজ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছিল। তবে, সে নির্দেশ স্থগিত রাখা হয়।জহুরুল হক বলেন, বেশিরভাগ মোবাইল ফোন কোম্পানির অনেক প্যাকেজ চালু থাকায় তাৎক্ষণিকভাবে তা কার্যকর করা যায়নি। এসব প্যাকেজের সব ফেব্রুয়ারির শুরুতে শেষ হয়ে যাবে। তাই চলতি মাস থেকেই মোবাইল ফোনের সাতদিনের নিচের ইন্টারনেট প্যাকেজ  আর থাকছে না।বিটিআরসির একজন কর্মকর্তা বলেন, চলতি প্যাকেজের ডেটা শেষ না হলে তা পরবর্তী ৬টি সাইকেল (প্যাকেজ) পর্যন্ত ব্যবহার করা যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি।

টিআরএনবি সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমীর কুমার দে’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বিটিআরসির কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় বিটিআরসি চেয়ারম্যান বিগত এক বছরের অর্জন তুলে ধরেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক