নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভা

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর  :  নির্বাচন পরবর্তী সময়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে প্রথমবারের মতো নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে স্থানীয় ইনিস্টিটিউড অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজির মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি । সভায় বক্তব্য রাখেন উপজেলার ও ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ।

এসময় আওয়ামীলীগ নেতা জেলা পরিষদ সদস্য ফারুকুজ্জামান ফারুক, সদর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম, ইউপি চেয়ারম্যান বাহার উদ্দিন চৌধুরী,সাবেক চেয়ারম্যান জিতু মিয়া,গোলাম সামদানী পিয়ারু,মোঃ রেনু মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়,সৈয়দ লিয়াকত আব্বাস টিপু,আওয়ামীলীগ নেতা লতিফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক মোজাম্মেল হক জুরান,সাংস্কৃতিক সম্পাদক অরুণ জ্যোতি ভট্রাচার্য,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বশির আল হেলাল,আইন বিষয়ক সম্পাদক এড.আব্বাস উদ্দিনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন নেতৃকর্মীরা উপস্থিত ছিলেন। সভার শুরুতেই প্রয়াত মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী এডভোকেট ছায়েদুল হকসহ দলীয় নেতাকর্মীর মুত্যৃতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার