,

বাপ্পি এবার ‘বাদশা’

55489_e2বিনোদন প্রতিবেদক :বদিউল আলম খোকনের পরিচালনায় নির্মিতব্য ‘রাজা বাবু’ ছবির কাজ শুরু হওয়ার আগেই স্থগিত হয়ে গেছে। আরেক ছবি ‘বাদশা’র নামভূমিকায় বাপ্পি চৌধুরী অভিনয় করবেন বলে জানা গেছে। দুটি ছবিতে শাকিব খানের অভিনয় করার কথা ছিল। ‘রাজা বাবু’তে শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাস ও আঁচল এবং ‘বাদশা’তে আঁচলের অভিনয় করার কথা ছিল। আঁচলকে ইতিমধ্যেই দুই ছবির জন্য চুক্তিবদ্ধ করেছিলেন পরিচালক বদিউল আলম খোকন। অবশ্য ‘রাজা বাবু’র কাজ স্থগিত হয়ে গেলেও ‘বাদশা’ ছবির কাজ সময় মতোই শুরু করবেন প্রযোজক মোহাম্মদ 

হোসেন। বাপ্পি ও আঁচলের সঙ্গে নতুন একজন নায়িকাকে নিয়ে ‘বাদশা’ নির্মিত হবে বলে প্রযোজনা সংস্থা গ্রামীণ কথাচিত্র সূত্রে জানা গেছে। বিশিষ্ট প্রযোজক মোহাম্মদ হোসেন শাকিব খানকে নিয়ে ‘নাম্বার ওয়ান শাকিব খান’ এবং ‘বস নাম্বার ওয়ান’ নির্মাণ করেছিলেন। পরে তিনি বাপ্পি চৌধুরীকে নিয়ে নির্মাণ করেন ‘আই ডোন্ট কেয়ার’। ছবিটি ব্যবসায়িকভাবে সফল হলেও মোহাম্মদ হোসেন শাকিব খানকে নিয়ে ‘বাদশা’ নামে একটি ছবি নির্মাণ করার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু রহস্যজনক সমস্যার কারণে মোহাম্মদ হোসেন শাকিব খানের চিন্তাভাবনা মাথা থেকে বাদ দিয়ে বাপ্পি চৌধুরীকে নিয়ে ‘বাদশা’ নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছেন। সহসাই তিনি এ বিষয়ে ঘোষণা দেবেন এবং বর্ণাঢ্য এক মহরতের মাধ্যমে ছবির কাজ শুরু করবেন বলে জানিয়েছেন। তিনি আরও জানান, নায়িকা হিসেবে আঁচলের পাশাপাশি নতুন একটা চমক থাকবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ