,

ভালো কাজের জন্য ওমানে বাংলাদেশিরা বিশেষ সম্মাননা পাচ্ছেন

news-image

ওমান প্রতিনিধি : কাজের দক্ষতা আর সততার পুরষ্কার স্বরুপ ওমানে বাংলাদেশিরা প্রায় সময় মালিকদের কাছ থেকে সম্মাননা পেয়ে থাকেন। বাংলাদেশিদের আচারণ ও ব্যবহারে এ সম্মাননা দেওয়া হয় বলে জানিয়েছেন সেখানকার প্রবাসীরা। ওমানের বন্দরনগরী সোহারের সুপ্রসিদ্ধ কোম্পানি হাইপার মার্কেট। যে কোম্পানির বেশিরভাগ কর্মচারী বাংলাদেশি। একজন ব্যক্তির যা দরকার, তার সবই প্রায় রয়েছে এই মার্কেটে। চোখ ধাঁধালো আলোজসজ্জা, দেশি-বিদেশি হাজারো পণ্যের পসরা।কি নেই এই মার্কেটে। কিন্তু এতো কিছুর পরেও যে বিষয়টি সবচেয়ে বেশি সাড়া ফেলেছে সেটি হলো এসব কোম্পানিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের ব্যবহার। কোম্পানির মালিক একজন ইরানি হলেও তার কোম্পানিতে কর্মরত বেশিরভাগ কর্মচারীই বাংলাদেশি।

একজন ইরানি ব্যবসায়ী হয়ে এতো সংখ্যক বাংলাদেশি শ্রমিক নিয়োগের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশি শ্রমিক অত্যন্ত দক্ষ, বিনয়ী এবং অনেক পরিশ্রমী। যেকোনো কাজ করতে তারা পারদর্শী। দেশ থেকে আসার সময় এসব শ্রমিকরা অদক্ষ হলেও অল্প সময়ের মধ্যে তারা সবকিছু আয়ত্ব করতে পারে। এ কারণেই তাদেরকে সবচেয়ে বেশি পছন্দ হয় আমার।’

ওমানে ভিলেজ হাইপার মার্কেট কোম্পানি বাংলাদেশি কর্মচারীদের বেশ কয়েকবার ভালো কাজের স্বীকৃতি স্বরুপ প্রতিষ্ঠান থেকে পুরস্কৃত করেছেন। বাংলাদেশি এসব কর্মচারীদের কাজের দক্ষতা ও সততায় মুগ্ধ কোম্পানির পরিচালনা পরিষদও।

চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার কৃতি সন্তান ও গ্রুপ অব ভিলেজ হাইপার মার্কেট ও শিনাজ মল-এর জেনারেল ম্যানেজার জনাব এম এ রহমান ইউসুফের তত্ত্বাবধানে বেশ কিছু বাংলাদেশি কর্মচারী নিয়ে ভিলেজ হাইপার মার্কেট ও শিনাজ মল-এর ৩য় শাখা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কর্নধার ও ওমানী স্পনসার সিহাব হামাদ সেলিম আল-জাবরিসহ সোহারের ব্যবসায়ীরা। ওই অনুষ্ঠানে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ বাংলাদেশি কর্মচারীদের পুরস্কৃত করা হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর