মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খাবারে অনীহা শিশুর

news-image

ডা. তানজিয়া নাহার তিনা : আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই শৈশব থেকেই শিশুর শারীরিক ও মানসিক সুস্থতা অত্যন্ত প্রয়োজন। শিশুর সুস্থতা ও সঠিকভাবে বেড়ে উঠা নিশ্চিত করতে শিশুর পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলা প্রয়োজন।

তবে বেশিরভাগ বাবা-মা অভিযোগ করে থাকেন বাচ্চার খাবারে অনীহা নিয়ে। এই বিষয়টি নিয়ে বাবা-মা প্রায়ই উৎকণ্ঠায় থাকেন। বেশিরভাগ ক্ষেত্রেই বিষয়টি জটিল কিছু নয়। বয়স অনুযায়ী শিশুর মানসিক ও শারীরিক বিকাশ অন্য বাচ্চাদের মত হলে শিশুর খাওয়া নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই।

তবে কিছু কিছু বাচ্চা সত্যিই খাবার খেতে বেশ অনীহা প্রকাশ করে। ফলে অপুষ্টির শিকার হয়ে ধীরে ধীরে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। আক্রান্ত হয় নানা রোগব্যাধিতে। তাই সমস্যা গুরুতর মনে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষানিরীক্ষা করে রোগ নির্ণয় করা একান্ত জরুরি। এছাড়া অন্যান্য কিছু বিষয়ের প্রতি বাবা-মায়ের লক্ষ্য রাখা প্রয়োজন।

যেমন: শিশুকে জোর করে খাওয়ানোর চেষ্টা না করা। প্রথমে অল্প অল্প খাবার দিয়ে অভ্যস্ত করা। শুরুতেই শক্ত খাবার না দিয়ে নরম খাবার দিয়ে অভ্যাস তৈরি করা উচিত। প্রতিদিন একই ধরনের খাবার দেওয়া একদম উচিত নয়। শিশু কোনো খাবার বেশি পছন্দ করলে তা বারবার শিশুকে দিবেন না। এতে শিশুর খাবার একঘেয়েমি লাগবে। পরিবারের সকলের সাথে শিশুর খাবার অভ্যাস গড়ে তুলুন। এতে সে উত্সাহ পাবে।

মোবাইল কিংবা খেলনা ইত্যাদি খাবার সময় দূরে রাখুন। শিশুকে খাবারে মনযোগী হতে দিন। এতে তার মধ্যে আগ্রহ বাড়বে। শিশুকে কখনই বাইরের খাবার যেমন: চকলেট, চিপস, জুস ইত্যাদিতে অভ্যাস করবেন না। শিশুর মানসিক ও শারীরিক বিকাশ লক্ষ্য রাখুন। বয়সের সাথে এগুলো ঠিক থাকলে চিন্তিত হওয়ার কারণ নেই।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক