বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ২২ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন

BNP Logo mainআমিরজাদা চৌধুরী :আগামী ২২ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন। সকাল ১০ টায় স্থানীয় আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ ময়দানে অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সম্মেলন উদ্বোধন করবেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট হারুন আল রশীদ।
জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূঞা, চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এম.পি আলহাজ্ব মুশফিকুর রহমান, বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মোঃ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, বিএনপির নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব সৈয়দ এ.কে একরামুজ্জামান, নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এম.পি আলহাজ্ব কাজী আনোয়ার হোসেন, নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এম.পি এম. এ. খালেক।
এদিকে সম্মেলনকে ঘিরে জেলা বিএনপির নেতা-কর্মীদের মধ্যে চাঙ্গাভাব বিরাজ করছে। ইতিমধ্যেই শহর ও বিভিন্ন উপজেলায় ব্যাপক পোষ্টারিং ও মাইকিং করা হচ্ছে। স্থানীয় আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ ময়দানে নির্মিত হচ্ছে সম্মেলনের প্যান্ডেল।
দলীয় নেতা-কর্মীরা জানান, সম্মেলনে জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি এবং সদস্য সচিব মোঃ জহিরুল হক খোকন সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন। এই দুই পদে অন্য কোন প্রার্থীর নাম এখনো শোনা যায়নি। যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জু, সিরাজুল ইসলাম সিরাজ ও এ.বি.এম মোমিনুল হকের নাম শোনা যাচ্ছে। তবে নেতা-কর্মীরা জানান, সম্মেলনের আগে বিভিন্ন পদে প্রার্থীরা নিজেদের নাম ঘোষনা করবেন।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক