,

রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানোর অভিযোগে সারাদেশে আটক ৭

news-image

সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী মিথ্যা (বানোয়াট) তথ্য প্রচার ও গুজব ছড়ানোর দায়ে দেশের বিভিন্ন স্থান থেকে ৭ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (৮ জানুয়ারি) বিকাল ৪টা থেকে বুধবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর উত্তরা, রাজশাহী, চট্টগ্রাম, মাদারীপুর, কুমিল্লা, বগুড়া, কিশোরগঞ্জে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক হলেন- মো. রবিউল ইসালম (৪২), মো. খলাকুজ্জামান আনসারী (৪৩), তোফাজ্জল হোসেন হেলাল (৪০), তানভীর হাসান মোহন (২২), মো. ইউসুফ (৩০), আবু রায়হান আল বিরুনী পুসকিন (৪৩) এবং মো. আবুল কালাম (৩৪)।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (সিনিয়র এএসপি) মিজানুর রহমান ভুঁইয়া  জানান, আটক ব্যক্তিদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী বানোয়াট-মিথ্যা তথ্য প্রচার, গুজব ছড়ানো, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, নির্বাচন কমিশনার, সেনাবাহিনী প্রধান, পুলিশ মহাপরিদর্শক, ডিজি র‌্যাব, ডিএমপি কমিশনারসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি বিকৃতকরণ ও প্রচারের অপরাধে জড়িত থাকার প্রমাণ রয়েছে।

তিনি আরও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব অপপ্রচার রোধের জন্য সাইবার ক্রাইম বিরোধী অপারেশনের মাধ্যমে র‌্যাব-১, র‌্যাব-৫, র‌্যাব-৭, র‌্যাব-৮, র‌্যাব-১১, র‌্যাব-১২ ও র‌্যাব-১৪ এর অভিযানে যথাক্রমে উত্তরা, রাজশাহী, চট্টগ্রাম, মাদারীপুর, কুমিল্লা, বগুড়া ও কিশোরগঞ্জ থেকে তাদের ৭ জনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। এ পর্যন্ত র‌্যাব মোট ১৯২ জনকে সাইবার অপরাধের দায়ে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর