,

ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ সন্ত্রাসী হাসান ও জসিম গ্রেপ্তার

grafter-3নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় ১০টি ককটেল এবং ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ শহরের শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মোঃ হাসান-(২৪) এবং সানাউল হক জসিম-(২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পশ্চিম মেড্ডার পীরবাড়ি এলাকার একটি ময়দার মিলের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হাসান আশুগঞ্জ উপজেলার দক্ষিণ তারুয়া গ্রামের মাওলানা এমদাদ উল্লাহর ছেলে এবং সানাউল হক জসিম  সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মোঃ জহির উদ্দিনের ছেলে। এ সময় আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামের একেএম লুৎফর রহমানের ছেলে তারিফ-(২৪) পালিয়ে যায়। এরা সবাই বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কলেজপাড়ায় বসবাস করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়ি এলাকায় একটি দ্রুতগামী মোটর সাইকেলকে থামার জন্য সিগন্যাল দিলে মোটর সাইকেলটি থামিয়ে মোঃ হাসান এবং সানাউল হক জসিম নামার সাথে সাথে তারিফ মোটর সাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পুলিশ হাসান ও জসিমকে গ্রেপ্তার করে তাদের শরীর তল্লাশী করে ১০টি তাজা ককটেল এবং ১শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ কামাল পাশা বলেন, তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন ও মাদকদ্রব্য আইনে পৃথক পৃথক দুটি মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ