৫ বছরের মধ্যেই নিজস্ব চালকবিহীন গাড়ী আনবে গুগল

google carআন্তর্জাতিক ডেস্ক :গত বছরের কিছু আলোচ্য বিষয়ের মধ্যে গুগলের নিজস্ব চালকবিহীন গাড়ী একটি। যদিও এর আগে পরীক্ষামূলক ভাবে গুগল গাড়িগুলো রাস্তায় নামিয়েছিল। তবে সে সময়ে নিরাপত্তার খাতিরে চালকের আসনে একজন গাড়িটি নিয়ন্ত্রণ করেছিলেন। গুগলের চালক বিহীন এ গাড়িতে নেই কোনো স্টিয়ারিং হুইল, অ্যাকসেলারেশন প্যাডল কিংবা ব্রেক! নিজে নিজেই গাড়িটি চলতে ও থামতে পারবে। নিজেদের এমন গাড়ির ঘোষণা দেওয়ার সময়ই গুগল এ ধরনের তথ্য জানিয়েছিল। এই গাড়ী নির্মাণে গুগল কাজ করে যাচ্ছে বলেই জানা গেছে এতদিন। গুগল গাড়ী নির্মাণের কথা বললেও যেহেতু গুগল গাড়ী নির্মাণকারী প্রতিষ্ঠান নয় তাই তারা এই গাড়ী নির্মাণের হার্ডওয়্যার সংক্রান্ত যাবতীয় কাজের জন্য অন্য কোন প্রতিষ্ঠানের সাহায্য নিতে আগ্রহী।

এদিকে সম্প্রতি গুগল জানায় আগামী ৫ বছরের মধ্যেই এই স্বচালিত গাড়ী বাজারে ছাড়তে চায়। আগামী বছর সম্ভবত এই গাড়ীর প্রথম পরীক্ষামূলক ড্রাইভিং পরিচালনা করা হবে।

গাড়ী নির্মাণে বাহিরের কোন প্রতিষ্ঠানের সাহায্য নেওয়ার বিষয় সম্পর্কে ক্রিস আর্মসন বলেন গাড়ি চলাচলের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে, গাড়ী তৈরির জন্য যেহেতু যাবতীয় সফটওয়্যারের উপর গুগল কাজ করছে তাই হার্ডওয়্যারের কাজের জন্য বাহিরের সহযোগিতা নিতেই তারা আগ্রহী। আগামী ৫ বছরের মধ্যেই গুগলের চালকবিহীন এসব গাড়ী রাস্তায় নামানোর আশা প্রকাশ করেছেন ক্রিস।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার