,

নভেম্বরে মোবাইল গ্রাহক বেড়েছে ইন্টারনেট গ্রাহক কমেছে!

BTRC-Mobileডেস্ক রির্পোট :দেশে হঠাৎ করেই গত নভেম্বর মাসে রীতিমত অ্যাক্টিভ মোবাইল সিম ব্যবহারকারী বৃদ্ধি পেয়েছে। ঠিক উল্টোটাও ঘটেছে বিস্ময়করভাবে। একই মাসে তারচেয়ে বেশি ইন্টারনেট গ্রাহক কমেছে। সম্প্রতি বাংলাদেশ টেলিকম নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির প্রকাশিত প্রতিবেদনে আকাশ পাতাল তফাৎ একটি পরিসংখ্যান পাওয়া গেছে।

বিটিআরসির তথ্যমতে, অক্টোবরের তুলনায় নভেম্বরে মোবাইল ইন্টারনেট সংযোগের সংখ্যা ১০ লাখ ৭৬ হাজার কমেছে। নভেম্বর শেষে ইন্টারনেট সংযোগসহ সিমের সংখ্যা নেমে এসেছে ৪ কোটি ১৫ লাখ ১৩ হাজারে। অক্টোবরের শেষে এ সংখ্যা ছিল ৪ কোটি ২৫ লাখ ৮৯ হাজার।

মোবাইল ফোন অপারেটরা বলছেন, প্রতি মাসে গ্রাহক বৃদ্ধির বিপরীতে হঠাৎ করে এক মাসে প্রায় ১১ লাখ গ্রাহক কমে যাওয়া আশংকাজনক। সুনির্দিষ্ট করে কোনো কারণও বলতে চাননি তারা।

বিটিআরসি প্রতি মাসেই বিভিন্ন খাতে দেশের সামগ্রিক গ্রাহক সংখ্যা প্রকাশ করে থাকে। এ তথ্য অনুসারে নভেম্বরের শেষে দেশের মোট ইন্টারনেট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ২৯ লাখ। অথচ এক মাস আগেও এটি ৪ কোটি ৪০ লাখ হয়েছিল।

মোবাইল ইন্টারনেটের সংযোগ কমার পাশাপাশি ওয়াইম্যাক্সের গ্রাহকও কমছে। তবে বেড়েছে পিএসটিএন ও আইএসপি সংযোগের সংখ্যা। এক মাসে এই সংযোগ বেড়েছে ৬৮০টি। নভেম্বরের শেষে ওয়াইম্যাক্স ব্যবহার করা হয় এমন সংযোগ আছে ২ লাখ ৪৯ হাজার। এক মাস আগেও এটি ছিল ২ লাখ ৫৬ হাজার।

সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে ওয়াইম্যাক্সের অবস্থা খুব একটা ভালো নয়। আর সে কারণে তাদের গ্রাহক ধারাবাহিকভাবে প্রতি মাসে কমছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর