বাজারে আসছে অ্যান্ড্রয়েড প্রযুক্তিসম্পন্ন ই-স্কুটার

news-image

দুর্দান্ত ফিচারযুক্ত ই-স্কুটার নিয়ে আসছে ভারতের বেঙ্গালুরুর অটোমোবাইল সংস্থা ‘অ্যাথার এনার্জি’। এই স্কুটারে রয়েছে পার্কিং অ্যাসিস্ট সিস্টেম, ওয়াটার প্রুফ চার্জার, মাল্টিপল রাইডিং মোড এবং রিভার্স গিয়ারের-এর মতো আকর্ষণীয় ফিচার।অ্যাথার এনার্জির নতুন এই মডেলটির নাম অ্যাথার এস৩৪০। নতুন বছরেই মডেলটি বাজারে আনতে যাচ্ছে তারা। স্কুটারটির দাম ভারতীয় মুদ্রায় ১ লাখ ৯ হাজার ৭৫০ রুপি।এই স্কুটারে রয়েছে চার্জেবল লিথিয়াম আয়ন ব্যাটারি। যা এক বার পূর্ণ চার্জ করলে ৭৫ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, ৫০ মিনিটে ৮০ শতাংশ চার্জ হয়ে যাবে এই ব্যাটারি।

এস৩৪০-র সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮০ কিলোমিটার। নির্মাতা প্রতিষ্ঠান অ্যাথার বলছে, ৩.৯ সেকেন্ডে এই স্কুটারের গতি ০ থেকে ৪০ কিলোমিটারে পৌঁছে যাবে।অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এই স্কুটারে রয়েছে অ্যান্ড্রয়েড পরিচালিত ৭ ইঞ্চি ইনফোটেনমেন্ট টাচ স্ক্রিন। যা পুরোপুরি ওয়াটার ও ডাস্ট প্রুফ। এর ইনফোটেনমেন্ট সিস্টেমে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মতো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপলোড করা যাবে।

রিমোট ডায়াগনস্টিকস, স্যাটেলাইট নেভিগেশনের পাশাপাশি এর সামনে ও পিছনের চাকায় ডিস্ক ব্রেক এবং টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন রয়েছে।এ ছাড়াও এই স্কুটারে রয়েছে পার্কিং অ্যাসিস্ট সিস্টেম, ওয়াটার প্রুফ চার্জার, মাল্টিপল রাইডিং মোড এবং রিভার্স গিয়ারের-এর মতো আকর্ষণীয় ফিচার।

সূত্র : আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার