,

যে ৭ কাজ জাহান্নামের আগুন থেকে বাঁচাবে

news-image

মৃত্যু পরবর্তী অনন্ত জীবনের কথা আমরা প্রতিটি মুসলমানই জানি। আমাদের চিরসত্য বিশ্বাসের অংশ হিসেবেই আমরা সে জীবনে জান্নাত পেতে এবং জাহান্নাম থেকে বাঁচতে চাই। এর জন্য মন্দ কাজ হতে দূরে থেকে যথাসাধ্য সৎকর্মশীল হই।কুরআনেও আল্লাহ তাআলা জাহান্নামকে ভয় করতে আমাদের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন,“সেই দোযখের আগুনকে ভয় করো, যার জ্বালানী হবে মানুষ ও পাথর। যা প্রস্তুত করা হয়েছে অবিশ্বাসীদেরজন্য।” -সূরা বাকারার ২৪

রাসূল (সা.) নিজেও জাহান্নামের আগুনকে ভয় করতে এবং এ থেকে বেঁচে থাকতে সকলকে উপদেশ দিয়েছেন। জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি বিভিন্ন রকম সৎকাজের দিক-নির্দেশনা দিয়েছেন। নিম্নে হাদীসের আলোকে এমন সাতটি কাজের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হল।

১. আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি বিশ্বাস

হযরত উবাদা ইবনে সামিত (রা.) বলেছেন, রাসূল (সা.) বলেন,“যে সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং মুহাম্মদ (সা.) তার রাসূল, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন।” (বুখারী ও মুসলিম)

২. মানুষের প্রতি দয়াপূর্ণ আচরণ করা

হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন,“আমি কি তোমাদের জানাবো না জাহান্নামের আগুন কার জন্য হারাম এবং কে জাহান্নামের আগুনের জন্য হারাম? সেই ব্যক্তি, যে মানুষের সাথে অমায়িক, সহজ ও দয়াপূর্ণ আচরণ করে।” (তিরমিযি)

৩. নিয়মিত নামাজ আদায়

হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেন,“জাহান্নামের আগুন আদম সন্তানের সমগ্র শরীর জ্বালিয়ে দেবে শুধু সেজদার চিহ্ন বাদে। সেজদার চিহ্ন জ্বালাতে আল্লাহ জাহান্নামের আগুনকে নিষেধ করেছেন।” (ইবনে মাযাহ)হযরত উম্মে হাবিবা (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন,“যে ব্যক্তি যোহরের পূর্বে চার রাকাত এবং পরে চার রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করবেন।” (ইবনে মাযাহ)

৪. আল্লাহর ভয়ে কাঁদা

হযরত আবু হুরাইরা (রা.) বলেছেন, রাসূল (সা.) বলেন,“যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, সে ততক্ষন পর্যন্ত জাহান্নামে যাবেনা যতক্ষন না পশুর ওলানে দুধ প্রবেশ না করে।” (তিরমিযি)

৫. নফল রোযা রাখা

হযরত আবু সাঈদ আল-খুদরী (রা.) বর্ণনা করেন, রাসূল (সা.) বলেছেন,“শুধু আল্লাহর জন্য এমন কোন বান্দাই রোযা পালন করেনা, যাকে না আল্লাহ জাহান্নাম থেকে সত্তর বছরের দূরত্বে নিয়ে যান।” (বুখারী ও মুসলিম)

৬. দান-সাদকা করা

হযরত আদী ইবনে হাতিম (রা.) বলেছেন, রাসূল (সা.) বলেন,“জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা কর, এমনকি অর্ধেক খেজুর দিয়ে হলেও।” (নাসায়ী)

৭. জাহান্নামের আগুন থেকে রক্ষা পেতে দুআ করা

হযরত আনাস ইবনে মালিক (রা.) বলেছেন, রাসূল (সা.) বলেন,“যখন কেউ আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে রক্ষার জন্য তিনবার আশ্রয় চায়, জাহান্নাম তখন বলে, ‘হে আল্লাহ! তাকে আগুন থেকে রক্ষা কর।” (তিরমিযি)মহান আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে যথাসাধ্য সৎকাজ করার তাওফিক দিন এবং জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে আমাদের রক্ষা করুন।

সূত্র: ওয়ানপাথ নেটওয়ার্ক

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর