পিইসিতে ছয়শতে ৬০০ পেয়ে দেশসেরা জেরিন

news-image

এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় ৬০০ নম্বরের মধ্যে ৬০০ পেয়ে দেশসেরা শিক্ষার্থী হয়েছে নওগাঁর মহাদেবপুর উপজেলার মেয়ে সারা জেরিন। সারা উপজেলার মালঞ্চ কিন্ডারগার্টেনের শিক্ষার্থী।জেরিনের এ সাফল্যে তার পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, এলাকাবাসী, প্রশাসন সবাই উচ্ছ্বসিত। এরই মধ্যে বিভিন্ন মহল থেকে মেধাবী এ শিক্ষার্থীকে অভিনন্দন জানানো হচ্ছে।মহাদেবপুর কলোনিপাড়ার বাসিন্দা জেরিনের বাবা সারোয়ার হোসেন একজন সরকারি চাকরিজীবী, মা গৃহিণী। দুই ভাইবোনের মধ্যে জেরিন ছোট।

মেয়ের সাফল্য প্রসঙ্গে সারোয়ার হোসেন বলেন, ‘সারা জেরিন স্কুল থেকে ফেরার পর রাতে পড়ার বিষয়গুলো নিয়ে ফলোআপ করতাম। তবে পড়ার বিষয়ে কখনো ওকে চাপ দিতে হয়নি। সে নিজের প্রবল ইচ্ছাশক্তি কাজে লাগাত। কোচিং বা প্রাইভেটকে খুব গুরুত্ব দিত না।’মালঞ্চ কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক তৌফিকুল ইসলাম এ শিক্ষার্থীর ব্যাপারে বলেন, ‘আমরা ওর ভেতর আলাদা একটা ট্যালেন্ট লক্ষ করি। সে অনুযায়ী ওকে দিকনির্দেশনা দিই। পরীক্ষায় সুন্দর হাতের লেখা ছিল সারা জেরিনের অন্যতম একটি গুণ। পড়াশোনার পাশাপাশি গান, কৌতুক আর আবৃত্তিতেও ওর আগ্রহ আছে।’

ছয়টি বিষয়ে ছয়শ নম্বরের পিইসি পরীক্ষায় এমন অভাবনীয় ফলাফলের ব্যাপারে কতটুকু আশাবাদী ছিল—এ ব্যাপারে জানতে চাইলে সারা জেরিন বলে, ‘আমি পরীক্ষা দেওয়ার পর দৃঢ়ভাবে আশাবাদী ছিলাম যে ট্যালেন্টপুল পাব।’ ভবিষ্যতে একজন ভালো মানুষ হওয়ার প্রত্যয় ব্যক্ত করে সারা বলে, ‘মানবসেবার জন্য আমি বড় হয়ে ডাক্তার হতে চাই।’

নওগাঁ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম এ শিক্ষার্থীর ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমরা সারা জেরিনের জন্য গর্বিত।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার