মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শীতে সহজ খাবার ধোঁয়া ওঠা এক বাটি স্যুপ

news-image

লাইফস্টাইল ডেস্ক : শীতে সহজ খাবার ধোঁয়া ওঠা এক বাটি স্যুপ। আর তাতে যদি ভাসতে থাকে কয়েকটা মিটবল, তাহলে তো কথাই নেই। শীতে প্রিয়জনদের জন্য তৈরি করতে পারেন সুস্বাদু মিটবল স্যুপ।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন মুখরোচক মিটবল স্যুপ।

উপকরণ

খাসির মাংসের কিমা ১ পাউন্ড, কাঁচামরিচ ৩টি. রসুন ৪ কোয়া, মিহি কুচি, আদা ২ ইঞ্চি, মিহি কুচি, ধনেপাতা ২ টেবিল চামচ মিহি কুচি, গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ, লবণ আধা চা চামচ, ভেজিটেবল অয়েল ১ চা চামচ, ডিম ১টা মাঝারি ।

স্যুপের জন্য উপকরণ

তেল দেড় টেবিল চামচ, পিঁয়াজ বাটা সিকি কাপ, আদা রসুন বাটা ১ টেবিল চামচ, দারুচিনি এক ইঞ্চি পরিমাণ, তেজপাতা ১টা, লবঙ্গ ২য়া, গোলমরিচ আধা চা চামচ, ধনিয়া ১ চা চামচ, জিরা সিকি চা চামচ, কাশ্মিরি মরিচ পাউডার অথবা পাপরিকা পৌনে এক চা চামচ, টমেটো ব্লেন্ডারে পিউরি করা ২ মাঝারি, দই ৩ টেবিল চামচ ঘন, পানি ৪ কাপ, স্বাদমতো লবণ, গার্নিশ করার জন্য ধনেপাতা এবং লেবুর রস (ইচ্ছা) ।

প্রণালি

একটা বোলে মিটবলের সব উপকরণ নিন। হাতে মাখিয়ে নিন ভালো করে। এরপর হাতে অল্প করে তেল মেখে এটাকে ছোট ছোট মিটবলের আকৃতি দিন। এগুলোকে একটা প্লেট অথবা ট্রেতে রেখে প্লাস্টিক শিট বা ক্লিং ফিল্ম দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিন। এরপর স্যুপ তৈরি করা শুরু করুন।

হামানদিস্তায় গুঁড়ো করে নিন গোলমরিচ, লবঙ্গ, ধনে এবং জিরা। একটা বড় প্যান গরম করে নিন মাঝারি আঁচে। এরপর তেল দিন। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করলে এতে দিয়ে দিন দারুচিনি এবং তেজপাতা। ১০ সেকেন্ড পর এতে দিয়ে দিন পিঁয়াজ, আদা-রসুনের পেস্ট এবং আঁচ কমিয়ে দিন। মশলা ভুনে নিন যাতে রঙ পরিবর্তন হয়ে যায়। ৫-৭ মিনিটের মাঝে হয়ে যাবে এবং মশলা থেকে সুন্দর গন্ধ আসবে।

আঁচ কম রেখেই এতে দিয়ে দিন গুঁড়ো করা মশলা, টমেটো পিউরি, দই এবং লবণ। সবকিছু নেড়ে মিশিয়ে নিন। ৮-১০ মিনিট রান্না করুন। তেল ওপরে উঠে এলে পানি দিয়ে দিন। স্যুপ চেখে দেখুন লবণ ঠিক আছে কিনা। মাঝারি আঁচে এটাকে ফুটিয়ে নিন।

৪. স্যুপ ফুটতে শুরু করলে আবার আঁচ কমিয়ে দিন। এরপর ফ্রিজ থেকে মিটবল বের করে স্যুপে দিয়ে দিন। ওপরে ঢাকনা দিয়ে রান্না হতে দিন ১০-১২ মিনিট।

রান্না হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে রেখে দিন দেড় থেকে দুই ঘন্টা। খাবার সময়ে আরেকবার কম আঁচে গরম করে নিন। তেজপাতা এবং দারুচিনি বের করে ফেলে দিন। ওপরে ধনেপাতা কুচি এবং

একটু লেবুর রস চিপে দিয়ে পরিবেশন করুন।

শুনে মনে হতে পারে এই স্যুপ রান্নায় অনেক বেশি সময় লাগছে। কিন্তু এটা আগে থেকে তৈরি করে রাখা যায়, ফলে দরকারের সময়ে আসলে শুধু গরম করে নিলেই হয়।

টিপস

শুধু খাসির মাংস নয়, এটা তৈরি করতে পারেন চিকেন কিমা দিয়েও। চিকেন কিমা রান্না করতে সময় আরো কম লাগবে।

রুটির সাথে পরিবেশন করলে এই স্যুপ আপনি ব্রেকফাস্ট হিসেবেও খেতে পারেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক