বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মধুসুদনকে ষ্ট্যান্ড রিলিজ

modusudonআমিরজাদা চৌধুরী : দূর্নীতির দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় যোগদানের ২৬ দিনের মাথায় ষ্ট্যান্ড রিলিজ করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মধুসুদন সরকারকে। তার স্থলে নতুন বদলী করা হয়েছে নারায়ণগঞ্জের সহকারী পরিচালক আল আমিন মৃধাকে। দায়িত্বশীল সুত্র জানায়, বুধবার বিকেলে পাসপোর্ট অধিদপ্তর থেকে তাকে স্ট্যান্ড রিলিজ করার এই আদেশ দেয়া হয়। গতকাল তিনি দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে যান। মধুসুদন সরকার ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে যোগ দেন গত ২০ শে নবেম্বর। যোগদানের পর ব্যাপক অনিয়ম-দূর্নীতির কারনে আলোচিত হয়ে উঠেন এই কর্মকর্তা। দালালদের নিয়ে বৈঠক করে পাসপোর্ট দালাল নিয়ন্ত্রিত করে ফেলেন।  সোমবার মধুসুদনের অফিসের এক সহকারী পাসপোর্টের ১৭ টি ফাইলসহ হাতেনাতে ধরা পড়ে জেলা প্রশাসনের  নেজারত ডেপুটি কালেকটরের(এনডিসি) হাতে। মধুসুদন প্রতি পাসপোর্টে ১ হাজার টাকা করে তাকে দেয়ার রেট নির্ধারন করে দেন।

 

 

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক