বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার ওসি ও এএসআই’র বিরুদ্ধে মামলা

MinKMআমিরজাদা চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি ও এক এএসআইয়ের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। অন্য একটি মামলার আলামত থাকা মোবাইল ফোন রেখে দেওয়ার অভিযোগে আইনজীবী সহকারি বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান সিদ্দিকীর আদালতে আইনজীবী সহকারি মো. রাশেদ মিয়া এ মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি বিচার বিভাগীয় তদন্ত করে আগামী ১১ মার্চের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী তারিকুল ইসলাম মৃধা নোমান জানান, গত ১৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ডেকে এনে বাদীর কাছ থেকে একটি মোবাইল ফোন সেট রেখে দেন ওসি ও এএসআই। ওই মোবাইল ফোনের মধ্যে বাদীর দায়ের করা আখাউড়া থানা পুলিশের বিরুদ্ধে হওয়া আরেকটি মামলার আলামত রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার মুন্সেফপাড়ার মো. রাশেদ মিয়া অভিযোগ করেন, তিনি গত ২৫ নভেম্বর বন্ধু দুলাল মিয়ার শশুড় বাড়ি আখাউড়ায় বেড়াতে যান। ফেরার পথে আখাউড়া থানা পুলিশ তাদেরকে আটক করে ৯০ হাজার টাকা দাবি করে। এ সময় নগদ ২৮ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন সেট দিয়ে তারা ছাড়া পান। পরে কনস্টেবল নাজমুল বিকাশের মাধ্যমে এক হাজার টাকা ফেরত দেন ও ম্যাসেজের মাধ্যমে ঘটনার জন্য দু:খ প্রকাশ করেন। এ ঘটনায় তিনি এসআই দেলোয়ার হোসেন ও কনস্টেবল নাজমুলের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। এর পর থেকেই মামলা তুলে নেওয়ার জন্য নানা চাপ প্রয়োগ করা হচ্ছিল।
অবশ্য ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ‘আমাকে ঘুষ দেওয়ার জন্য ওই ব্যক্তি থানায় টাকা নিয়ে এসেছিল। এ সময় সে মোবাইল ফোনে রেকর্ডও করতে থাকে। তখন তাকে আটকের চেষ্টা করা হলে মোবাইল ফোনে ফেলে রেখে পালিয়ে যায়’।

 

 

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক