শীতকালে চিকেন স্যুপে রসুন

news-image

অনলাইন ডেস্ক : চিকেন স্যুপ, শীতকালের অন্যতম একটি খাবার। হালকা ঠান্ডা, সর্দি বা জ্বরে চিকেন স্যুপ তো প্রায় অপরিহার্য। মুহূর্তে চাঙ্গা করে তুলতে এর জুড়ি নেই। চিকেন স্যুপ শীতকালের জন্য আরও উপযোগী হয়ে ওঠে যখন তাতে দেওয়া হয় রসুন। এই রেসিপিতে তৈরি চিকেন স্যুপ মাত্র ২০ মিনিটেই রান্না করে ফেলা যায় প্রেশার কুকারে। আর এরপর মুখের মাঝে গলে যায় রসুনের কোয়াগুলো। দেখে নিন রেসিপিটি-

উপকরণ

১ টেবিল চামচ মাখন
১ টেবিল চামচ অলিভ অয়েল

৪০ কোয়া রসুন

২টি বোনলেস, স্কিনলেস চিকেন ব্রেস্ট

১ লিটার চিকেন ব্রথ

২ টেবিল চামচ ময়দা

লবণ স্বাদমতো

পরিবেশনের জন্য ধনেপাতা কুচি

প্রণালী

১) প্রেশার কুকার গরম করে নিন। এতে মাখন, তেল ও রসুন দিয়ে নাড়তে থাকুন। ৫ মিনিটের মাঝে রসুন ভাজা ভাজা হয়ে আসবে। এরপর এতে মুরগির মাংস ও চিকেন ব্রথ দিয়ে দিন। ঢাকনা আটকে দিন। রান্না হতে দিন ৮ মিনিট। নিজের পছন্দের কোনো মশলা দিতে পারেন, যেমন গোলমরিচ গুঁড়ো, অরিগানো, বেসিল।

২) প্রেশার কুকারের চাপ কমে আসলে ঢাকনা খুলে নিন। এরপর চিকেন ব্রেস্ট বের করুন ও দুইটি কাঁটাচামচ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিন।

৩) ছোট একটি পাত্র ১ কাপ চিকেন ব্রথ নিন ও এতে ময়দা গুলে নিন। ময়দার বদলে অ্যারারুট দিতে পারেন। এরপর স্যুপের সাথে ছিঁড়ে নেওয়া মুরগি, ময়দার মিশ্রণ ও স্বাদমতো লবণ দিন। ভালো করে নাড়ুন যাতে মিশে যায়। এরপর চুলা থেকে নামিয়ে নিন।

গরম গরম পরিবেশন করুন ওপরে ধনেপাতা কুচি দিয়ে।সূত্র: পপসুগার

এ জাতীয় আরও খবর

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার

মদের বোতলে পানি পান, ইসলামে কী বিধান?

চুল ও ত্বকের যত্নে আলোচনায় এক্সোসোম থেরাপি

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত