বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার নিজ দেশ ভ্রমণে ববিতা

55014_e2বিনোদন প্রতিবেদক :জীবনে বহু দেশ ভ্রমণ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকা ববিতা। বলতে গেলে কোন দেশই বাকি নেই। শুটিংয়ের কারণে বাংলাদেশেরও প্রায় সব জায়গায় তিনি গিয়েছেন। কিন্তু শুটিংয়ের বাইরে দেশে নির্বিঘ্নে বেড়াতে যাওয়া হয়নি কখনও। খ্যাতির বিড়ম্বনা বলে কথা। তবে এবার সবকিছু ঝেড়ে ফেলে পরিবারের ৩০ জন সদস্যকে নিয়ে নিজ দেশের দক্ষিণাঞ্চলের নৈসর্গিক অঞ্চলগুলোতে বেড়াতে গেছেন। ববিতার সঙ্গে যখন মানবজমিন-এর কথা হয় তখন তিনি চৌদ্দগ্রামের একটি রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজ সারছিলেন। মুঠোফোনে তিনি বলেন, পুরো পরিবার নিয়ে চট্টগ্রামের পতেঙ্গা, ফয়স লেক, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন ইত্যাদি সুন্দর সুন্দর জায়গাগুলো প্রাণ খুলে বেড়াবো। সবাই বলতে বুজি সুচন্দা ও তার পরিবার, ছোটবোন চম্পা, খালাতো মামাতো ভাইবোনসহ প্রায় ৩০ জন। ববিতা বলেন, শুটিংয়ে সব জায়গাতেই যাওয়া হয়েছে, কিন্তু পরিবারের সদস্যদের নিয়ে এভাবে বেড়ানো হয়নি। অন্যরকম একটা আনন্দ নিয়ে বেশ মজা করতে করতে যাচ্ছি। প্রায় ১০ থেকে ১৫ দিন ইচ্ছামতো বেড়াবো। আনন্দ করবো। ববিতা বলেন, বিদেশ তো যাওয়া হয়ই। কিন্তু দেশের সুন্দর সুন্দর জায়গায় এভাবে যাওয়া হয়নি। সবাই সময় মেলাতে পারিনি। শেষমেশ ব্যাটে-বলে মিললো। আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম। আশা করছি সবাইকে নিয়ে আনন্দের সঙ্গে নিজ দেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবো।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা