নাসিরনগরে পিইসিতে ৩৬৮ জন ও জেএসসিতে ৭ জন জিপিএ-৫ পেয়েছে
আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : নাসিরনগর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী(পিইসি),ইবতেদায়ী ও মাধ্যমিক বিদ্যালয়ের(জুনিয়র স্কুল সার্টিফিকেট )জে এসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল অনুযায়ী পিইসিতে ২১৮টি বিদ্যালয় থেকে ৬ হাজার ৯৮৮ জন পরীক্ষার্থীদের মধ্যে পাস করেছে ৬ হাজার ৯৫৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৬৮ জন। শতকরা পাসের হার ৯৯.৫৭।জিপিএ-৫ প্রাপ্ত সেরা ছয়টি বিদ্যালয় হচ্ছে নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় জিপিএ-৫ পেয়েছে-৫৯ জন, নাসিরনগর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয় জিপিএ-৫ পেয়েছে-২০ জন,ফান্দাউক মনিংসান কিন্ডার গার্টেন জিপিএ-৫ পেয়েছে ১৯ জন, সিংহগ্রাম দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় জিপিএ-৫ পেয়েছে- ১৬ জন,নাসিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জিপিএ-৫ পেয়েছে-১৬ জন,ভলাকুট দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় জিপিএ-৫ পেয়েছে-১৪ জন।
ইবতেদায়ীতে ৯ টি ২৩৮ জন পরীক্ষার্থীদের মধ্যে ২৩৮ জনই উর্ত্তীণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৮ জন। পাসের হার ১০০%। অপরদিকে এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)পরীক্ষায় ২১টি মাধ্যমিক বিদ্যালয়ের ২ হাজার ৩শ‘৩৭ জন পরীক্ষার্থীদের মধ্যে ১ হাজার ৬শ‘ ৪২ জন পাস করেছে। শতকরা পাসের হার ৭০.২৬। জিপিএ-৫ পেয়েছে ৭ জন। এরমধ্যে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে ৩ জন জিপিএ-৫ পেয়েছে শীর্ষে রয়েছে।এছাড়াও চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ২ জন,ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ পেয়েছে-১ জন, গোর্কণ সৈয়দ ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ পেয়েছে-১ জন। তবে উপজেলার একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কেউ জিপিএ-৫ পায়নি।
৬ টি দাখিল মাদ্রাসায় ৪০৬ জন পরীক্ষার্থীদের ৩৬২ জন পাস করেছে। শতকরা পাসের হার ৮৯.১৬। তবে মাদ্রাসা থেকে কেউ জিপিএ-৫ পায়নি।










