মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেওবন্দের ফতোয়া: একসঙ্গে নারী-পুরুষ খাওয়া নাজায়েজ

news-image

নিউজ ডেস্ক : বিয়ে বা কোন অনুষ্ঠানে পুরুষ ও মহিলা একসঙ্গে খেতে পারবেন না, ইসলামি শরীয়তে অচেনা নারী-পুরুষ একসঙ্গে খাওয়া বড় পাপ– এমন ফতোয়া জারি করেছে ভারতের দেওবন্দের ইসলামিক সংগঠন দারুল উলুম। দাঁড়িয়ে খাওয়াও ইসলামিক সংস্কৃতির বিরোধী বলে মত দিয়েছেন তারা। খবর টাইমস অব ইন্ডিয়ার।

দেওবন্দের এক বাসিন্দা দারুল উলুমের কাছে জানতে চেয়েছিল নারী-পুরুষের একসঙ্গে খাওয়া-দাওয়া করাকে ইসলাম সমর্থন করে কিনা? তার উত্তরেই এই নতুন ফতোয়া জারি করে দারুল উলুম।

বিয়ে বা অন্য যে কোনও সামাজিক অনুষ্ঠানে অচেনা নারী-পুরুষ একসঙ্গে খাওয়া দাওয়া করে। এই প্রথা ইসলাম-বিরোধী বলে জানিয়েছে তারা। এতে নারী ওপুরুষ, উভয়েই পাপের ভাগী হয় বলে তাদের মত।

একই সঙ্গে দাঁড়িয়ে খাওয়ার যে প্রথা বর্তমানে বহুল প্রচলিত, তাও ইসলাম সমর্থন করে না বলে জানিয়েছে দারুল উলুম।

এর আগে দেওবন্দের এক ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে দোকানদারের কাছ থেকে মুসলিম মহিলাদের চুড়ি পরে নেওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করেছিলো দারুল উলুম। চুড়ি পরানোর সুযোগে নারীর শরীরে অচেনা পুরুষের স্পর্শ ইসলাম বিরোধী বলে জানায় তারা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক