মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের নয়টি পাতা ও ছয়টি একাউন্ট বন্ধ করেছে ফেইসবুক

news-image

নির্বাচনের আগে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর জন্য চিহ্নিত করে বাংলাদেশ থেকে খোলা নয়টি পাতা ও ছয়টি একাউন্ট বন্ধ করে দিয়েছে ফেইসবুক।বন্ধ করা এই পাতাগুলোর মধ্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নামের মতো করে তৈরি করা একটি ভুয়া পাতাও রয়েছে, যা বাংলাদেশের বৃহত্তম সংবাদ প্রকাশকটির পাঠকদের নানা সময়ে বিভ্রান্তিতে ফেলছিল।
বাংলাদেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্র bdnews24.com এর অগুনতি পাঠকদের বিভ্রান্ত করতে বিডিনিউজ টোয়েন্টিফোরে নামের মাঝে একটি ‘এস’ বসিয়ে bdsnews24.com নামে ফেইসবুক পাতাটি খোলা হয়েছিল। একই নামে একটি ওয়েবসাইটও খোলা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোরের নামের আদলে খোলা বিডিএসনিউজের ভুয়া পাতাটি বন্ধ করেছে ফেইসবুকএই ধরনের ভুয়া ওয়েবসাইট বন্ধ করতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে বিটিআরসিসহ দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোতে বহু আগে চিঠি দেওয়া হয়েছিল; পদক্ষেপ চাওয়া হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনীসহ দেশের গোয়েন্দা সংস্থাগুলোরও।

ফেইসবুক বিডিএসনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাশাপাশি বিবিসি বাংলার নামের আদলে খোলা ভুয়া একটি পাতাও বন্ধ করেছে। বন্ধ করা হয়েছে ‘নিউজদিনরাত টোয়েন্টিফোর ডটকম’ নামে একটি পাতাও।

ইন্টারনেটে নিরাপত্তা হুমকি মোকাবেলায়  কাজ করে আসা গ্রাফিকা নামে একটি কোম্পানিকে দিয়েতদন্ত করিয়ে বাংলাদেশি ১৫টি পাতা ও একাউন্ট বন্ধ করা হয় বলে বৃহস্পতিবার ফেইসবুক জানিয়েছে। আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশে সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হবে, তার আগে ইন্টারনেটে নানা ধরনের তথ্য ছড়ানো হচ্ছে বলে সরকার ও বিরোধী উভয় শিবির থেকে অভিযোগ করা হচ্ছিল।ফেইসবুক কর্তৃপক্ষ বলেছে, যে নয়টি পাতা ও একাউন্ট বন্ধ করা হয়েছে, সেগুলোতে বাংলাদেশের ‘সরকারের পক্ষে’ এবং ‘বিরোধী দলের বিপক্ষে’ ভুয়া তথ্য ছড়ানো হচ্ছিল।

“আমাদের তদন্ত ইঙ্গিত করছে যে এর সঙ্গে যে সব ব্যক্তি জড়িত, তাদের সঙ্গে সরকারের সংশ্লিষ্টতা রয়েছে,” বলেছে ফেইসবুক।

 

bdnews24.com

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক