জার্মানীতে বাংলাদেশি নারীর ব্লগারের মরদেহ উদ্ধার

news-image

নিউজ ডেস্ক : জার্মানীর বার্লিনে বাংলাদেশি ব্লগার তমালিকা সিংহ ওরফে অর্পিতা রায় চৌধুরীর মরদেহ উদ্ধার করেছে বার্লিন পুলিশ। ১৮ ডিসেম্বর বার্লিনের পুলিশ তমালিকার লাশ তার বাসভবন থেকে উদ্ধার করে।

বিশেষ সূত্র জানায়, গত কয়দিন ধরে কোন খোঁজ খবর না পেয়ে বার্লিনের তমালিকার বাসভবনে যান জার্মানিতে তার স্পন্সর প্রতিষ্ঠান পেন এর এক কর্মকর্তা। প্রথমে কলিংবেল পরে ডাকাডাকি করে কোন কোন সাড়া শব্দ না পেয়ে তাদের কাছে থাকা অন্য চাবি দিয়ে বাসায় ঢুকেন। উৎকট গন্ধ পেলে সন্দেহ হয় তার। পরে খোঁজাখুজির পর তমালিকার মরদেহ বাথটাবে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যান নিকটস্থ হাসপাতালে।

তমালিকার বাড়ি বাংলাদেশের নেত্রকোণার বারহাট্টার থানা। তার মৃত্যুর রহস্য নিয়ে ময়নাতদন্তের আগে কোন মন্তব্য করতে নারাজ বার্লিন পুলিশ প্রশাসন।
এদিকে সূত্র আরও জানায় মৃত্যুর আগে তিনি অবসাদগ্রস্থ ছিলেন সেই সাথে অপুষ্টি ও রক্ত শুন্যতাসহ নানাবিধ স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন।

উল্লেখ্য, তরুণ এই মুক্তমনা লেখক এই বছর অর্থাৎ ২০১৮ সালের শুরুর দিকে জার্মানির গবেষণা প্রতিষ্ঠান পেন এর আমন্ত্রণে জার্মানিতে আসেন। ময়নাতদন্ত ও অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া শেষে তমালিকা সিংহের মরদেহ তার নিজ বাড়িতে পাঠানোর ব্যবস্থ্যা গ্রহণ করার আশ্বাস দিয়েছে গবেষষা প্রতিষ্ঠান পেন। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলতে পারছে না কেউ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার