মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হজমের সমস্যা দূর করবেন যেভাবে

news-image

অনলাইন ডেস্ক : কমবেশি সবাই হজমের সমস্যায় ভোগেন। স্বাভাবিকের চাইতে একটু বেশি খেলে, তেল-মসলাযুক্ত কিংবা ভাজাপোড়া ধরনের খাবার খেলে অনেককেই হজমের সমস্যায় পড়তে দেখা যায়। এই সব হজমের সমস্যার সমাধানের জন্য সহজ কিছু উপায় রয়েছে। কিছু অভ্যাস পরিবর্তন এবং নতুন কিছু অভ্যাস যোগ করতে পারলে এই সমস্যা দূর করা যায়। যেমন-

১. নিয়মিত শাক-সবজি খেলে এমনিতেই হজমের সমস্যা কমে যায়। কারণ শাক-সবজি দ্রুত হজম হয় এবং হজমশক্তি বৃদ্ধি করতে সহায়তা করে। কিছু কিছু সবজি কাঁচা খাওয়া গেলে হজমশক্তি আরও উন্নত হয়।

২. অনেকেই খাবার দুয়েকবার চিবিয়ে গিলে ফেলেন। এতে হজমের সমস্যা অনেক বেড়ে যায়। তাই খাবার খাওয়ার সময় যতটা সম্ভব চিবিয়ে ধীরে ধীরে খাওয়া উচিত।

৩. হজমশক্তি বাড়ানো এবং হজমসংক্রান্ত সমস্যা এড়াতে গ্রিন টি’র তুলনা নেই। গ্রিন টি তে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হজমশক্তি বাড়ায় এবং পরিপাকতন্ত্র সুস্থ রাখতে সহায়তা করে। আদা চাও হজমশক্তি ঠিক রাখতে ভূমিকা রাখে।

৪. প্রক্রিয়াজাত খাবার খেলে হজমের সমস্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। কারণ খাবারগুলো প্রক্রিয়াজাত করার সময় অনেক ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়। এই সব প্রক্রিয়াজাত খাবারের কারণে হজমে সমস্যার পাশাপাশি পরিপাকতন্ত্রের কর্মক্ষমতা কমে যায়।

৫.যুক্তরাষ্ট্রের গ্রিন স্টেট ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে, কাঁচা মরিচে থাকা ক্যাপসাইসিন হজমশক্তি ভাল করতে অনেক বেশি কার্যকরী। এ কারণে নিয়মিত কাঁচা মরিচ খেতে পারেন।

৬. ক্যালসিয়াম হজমশক্তি উন্নত করতে বিশেষভাবে কার্যকরী। ক্যালসিয়াম পরিপাকতন্ত্রকেও সঠিকভাবে পরিচালনা করতে সহায়তা করে। এ কারণে নিয়মিত ক্যালসিয়ামযুক্ত খাবার খান। সূত্র : জি নিউজ