,

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে প্রথম স্বর্ণ পেলো বাংলাদেশ

news-image

অনলা্ইন ডেস্ক : আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড প্রতিযোগিতায় প্রথমবারের মতো স্বর্ণপদক অর্জন করেছে বাংলাদেশ। স্বর্ণপদকসহ তিনটি ক্যাটাগরিতে মোট চারটি পদক জেতে বাংলাদেশ থেকে আসরে অংশ নেওয়া চারটি দল।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এবারের আসর বসে। ২০ তম আসরে প্রথমবারের মতো অংশ নিয়েই মঙ্গলবার (১৮ ডিসেম্বর) স্বর্ণপদক জয়ের গৌরব অর্জন করলো বাংলাদেশ।

‘ক্রিয়েটিভ ক্যাটাগরি (জুনিয়র)’ গ্রুপে স্বর্ণপদক পায় বাংলাদেশের দল ‘রোবো টাইগারস’’। ঢাকার চিটাগাং গ্রামার স্কুল-এর শিক্ষার্থী কাজী মোস্তাহিদ লাবিব, তাফসির তাহরীম এবং ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের মো. মেহের মাহমুদ আছেন এই দলে।

স্বর্ণপদকের পাশাপাশি ‘রোবো চ্যালেঞ্জারস’ দলের সঙ্গে ‘রোবট ইন মুভি (জুনিয়র)’ গ্রুপে ‘হাইলি কমেনডেন্ড’ পদক পায় রোবো টাইগারস। রোবো চ্যালেঞ্জারস দলে আছে সানবীমস স্কুলের নাশীতাত যাইনাহ রহমান এবং আগা খান স্কুলের যাহরা মাহজারীন।

‘ক্রিয়েটিভ ক্যাটাগরি (সিনিয়র)’ গ্রুপে ‘টেকনিক্যাল’ পদক অর্জন করে লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের মো. খায়রুল ইসলাম এবং ঢাকা কলেজের সানি জুবায়েরকে নিয়ে গঠিত দল ‘টিম বাংলাদেশ’।

চলতি মাসের ১৫ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের এই ২০-তম আসর বসেছে। ইতোমধ্যে মঙ্গলবার (১৮ ডিসেম্বর) শেষ হয়েছে অলিম্পিয়াডের মূল পর্ব। বাংলাদেশসহ বিশ্বের পাঁচটি দেশের প্রায় ৮০০ জন প্রতিযোগী এবারের অলিম্পিয়াডে অংশ নিচ্ছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর