গুলি লাগার পরও মরার ভান করেছিলাম

94512_Peshawar-school-jihad-attack-300x173আন্তর্জাতিক ডেস্ক :‘দুই পায়ে গুলি লাগার পরও আমি মরার ভান করে মেঝেতে পড়েছিলাম। কারণ যদি বন্দুকধারীরা বুঝে যায় আমি বেঁচে আছি তাহলে…।’
 
এভাবেই ভয়ঙ্কর সে মুহূর্তগুলোর কথা জানিয়েছে কিশোর সালমান খান।
 
গতকাল মঙ্গলবার পাকিস্তানের পেশোয়ারে সেনাবাহিনীর যে স্কুলে তালেবান হামলা চালিয়েছিল, সেখানকার ছাত্র ছিল সে।
 
পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের বেডে শুয়ে এএফপিকে সেই আতঙ্কের মুহূর্তগুলোর কথাই জানাচ্ছিল ১৬ বছর বয়সী সালমান। তার চোখে-মুখে এখনো আতঙ্কের ছাপ। বলছিল সে দিনের ঘটনা।
 
‘চারদিকে গোলাগুলির আওয়াজ শুনে, আমি ভয়ে সহপাঠীদের সাথে শ্রেণিকক্ষের ডেস্কের নিচে বসেছিলাম। এ সময় দেখলাম কালো বুট জুতা পরা কয়েকজন আমাদের কক্ষে ঢুকল। তাদের চেহারা দেখতে পাইনি। এসেই তারা এলোপাতাড়ি গুলি চালাতে থাকল। আমার দুই পায়ে গুলি লাগায় মেঝেতে পড়ে গেলাম। ব্যথায় কুকড়ে যাচ্ছিলাম। কিন্তু মুখ দিয়ে কোনো আর্তনাদ বের হচ্ছিল না। দাঁতে দাঁত পিষে মেঝেতে পড়েছিলাম। কারণ বন্দুকধারীরা ডেস্কের নিচে লুকিয়ে থাকা ছাত্র-ছাত্রীদের খুঁজছিল, কেউ বেঁচে আছে কিনা তা দেখছিল।’
 
‘আবছা দেখলাম, লম্বা বুট জুতা পরা একজন আমার সহপাঠীদের নেড়েচেড়ে দেখছিল। আর যদি বুঝতে পারছে কেউ বেঁচে আছে, তাকে আবার গুলি করছে। এক সময় তার বুটের আওয়াজ খুব কাছ থেক শুনতে পাচ্ছিলাম, মৃত্যুর প্রহর গুনছিলাম। এই হয়ত গুলি চলবে আমার ওপর।’
 
‘ভয়ে আমার শরীর কাপছিল। মৃত্যুকে এত কাছ থেকে কখনো অনুভব করিনি। প্রতিটা মুহূর্ত যাচ্ছে, মৃত্যুর কাছাকাছি যাচ্ছি…। ধীরে ধীরে বুটের আওয়াজ আমার কাছ থেকে দূরে যেতে থাকল। কিন্তু আমি মরার মতোই পড়ে রইলাম’ বলছিল সালমান।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার