মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তাজমহল ভ্রমণে লাগবে ১৩শ রুপি

news-image

লাইফস্টাইল ডেস্ক : সম্রাট শাহজাহানের অনুপম ভালোবাসার নিদর্শন তাজমহল। ভারতের আগ্রায় অবস্থিত ঐতিহাসিক এই স্থাপনা সারা বিশ্বে পরিচিত। ভালোবাসার অমর নায়ক হিসেবে মধ্যযুগে পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি আশ্চর্য স্থাপনা রচিত হয়েছিল তার হাত দিয়ে। স্ত্রী মমতাজের ভালোবাসায় সিক্ত সম্রাট ভালোবাসার পিয়াসুদের কাছে আজও অমর।

তাজমহলের প্রবেশ মূল্য বাড়িয়ে ১৩শ রুপি করা হয়েছে। গত সোমবার থেকে তাজমহলের নতুন এ দর্শন ফি কার্যকর করা হয়েছে। পর্যটকদের ভিড় কমাতেই দেশটির পর্যটন বিভাগ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

আগে মাত্র ৫০ রুপিতে ভারতীয় পর্যটকরা তাজমহল ঘুরে দেখার সুযোগ পেতো। এখন ৫০ রুপির টিকিটে শুধু তাজমহলের চারপাশ ও যমুনা নদী তীর ঘুরে দেখা যাবে। আর তাজমহলের মূল সমাধিতে প্রবেশে করতে লাগবে ২৫০ রুপির টিকিট।

এছাড়া বিদেশি পর্যটকদের তাজমহলে প্রবেশে ও সমাধি দেখতে লাগবে এক হাজার ৩০০ রুপির টিকিট। তবে বাংলাদেশসহ সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্য ৭৪০ রুপির টিকিট প্রযোজ্য হবে। যা আগে ছিল ৫৪০ রুপি।

১৯৮৩ সালে তাজমহলকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়। তখন একে ‘ভারতের মুসলিম শিল্পের মুকুট এবং বিশ্বব্যাপি সমাদৃত বিশ্ব ঐতিহ্যের অন্যতম শ্রেষ্ঠকীর্তি’ হিসেবে অভিহিত করা হয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক