,

৭১টি গান নিয়ে ‘আমাদের ৭১

67e357e1ecf105e75d0830e53b0a3cbe-amader-71বিনোদন প্রতিবেদক :দূরবীন ব্যান্ডের উদ্যোগে বাংলাদেশ এবং একাত্তরের শহীদদের উৎসর্গ করে ৭১টি নতুন দেশাত্মবোধক গান নিয়ে ব্যান্ড মিক্সড অ্যালবাম ‘আমাদের ৭১’ প্রকাশিত হতে যাচ্ছে ২৬ ডিসেম্বর।

এ প্রসঙ্গে দূরবীন ব্যান্ডের ভোকাল ও দলনেতা শহীদ জানিয়েছেন, ‘আমাদের ৭১’ বিশ্বের সবচেয়ে বড় ব্যান্ড মিক্সড অ্যালবাম। ৭১টি নতুন দেশাত্মবোধক গান, ৭১টি ব্যান্ড, ৭১টি নতুন সুর আর ৭১টি নতুন কথা নিয়ে এই অ্যালবাম।

শহীদ আরও জানিয়েছেন, বিভিন্ন ব্যান্ডের প্রায় ৩৫০ জন সদস্য, সুরকার, গীতিকার এবং সহযোগী মিলিয়ে অন্তত ১২০০ মানুষের অংশগ্রহণ এবং দূরবীনের দুই বছরের পরিশ্রম আছে এই অ্যালবামের পেছনে।

দূরবীন এন্টারটেইনমেন্টের ব্যানারে লাইভ টেকনোলজির সহযোগিতায় অ্যালবামটি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। ২৬ ডিসেম্বর বেলা আড়াইটায় ধানমন্ডির রবীন্দ্র সরোবর মঞ্চে অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশের পুরোনো ও নতুন ব্যান্ডগুলোর অনেক সদস্যই উপস্থিত থাকবেন সেখানে। ৭১টি ব্যান্ড থেকে বাছাইকৃত ২০টি ব্যান্ড অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর