মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কতক্ষণ হাঁটলে কমবে ওজন?

news-image

অনলাইন ডেস্ক : দ্রুত ওজন কমানোর জন্য কত কিছুই না করা লাগে। নিয়মিত খাদ্যভাসে পরিবর্তন, সাত সকালে শরীরচর্চা। এর মাঝে অনেকেই আবার সময় করে দুবেলা নিয়ম করে হাঁটতেও বের হন। আশা, ওজন এবার কমবেই। কিন্তু মাসের পর মাস নানা চেষ্টাতেও যখন ওজন কমে না তখন উত্সাহ হারিয়ে ফেলেন অনেকেই। তাহলে ঠিক কতটা হাঁটা প্রয়োজন?

ওজন কমানোর জন্য নিয়মিত শরীরচর্চা, খাওয়া-দাওয়ায় নিয়ন্ত্রণ ইত্যাদি সব কিছুই বেশ কার্যকরী। এসব ব্যতীত শুধু হাঁটার মাধ্যমেও ওজন কমানো সম্ভব। অনেকেই হয়তো জানেন, নিয়মিত হাঁটতে পারলে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব। শুধু তাই নয়, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো একাধিক রোগ-ব্যাধিকে দূরে সরিয়ে রাখা যায় নিয়মিত হাঁটার মাধ্যমে।

বিশেষজ্ঞদের মতে, শরীরের অতিরিক্ত ওজন কমাতে প্রতিদিন না হাঁটলেও চলবে। সপ্তাহে মাত্র তিন দিন অন্তত ৩০ মিনিট করে হেঁটেও ওজন কমানো সম্ভব। হৃদরোগ বিশেষজ্ঞদের মতে, টানা ৩০ মিনিট হাঁটলেই হৃৎপিণ্ড তার স্থায়ী গতিশীল অবস্থায় পৌঁছে যায়। দীর্ঘ সময় ধরে হৃৎপিণ্ডের এই স্থায়ী গতিশীল অবস্থা ওজন কমাতে সাহায্য করে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এর জন্য ঘণ্টায় আড়াই থেকে ৩.৩ কিলোমিটার গতিতে অন্তত ৩০ মিনিট হাঁটার অভ্যাস করতে হবে। তবে হ্যাঁ, শুধু হাঁটলেই হবে না। স্বাস্থ্যকর খাবার ও নিয়ন্ত্রিত জীবনযাপন। এরইসঙ্গে অতিরিক্ত চিনি বা লবন খাওয়া বাদ দিতে হবে।

চিকিত্সকের পরামর্শ অনুযায়ী খাদ্যতালিকায় এবং খাবার খাওয়ার সময়ে পরিবর্তন আনুন। উল্লেখিত সব নিয়ম ঠিক মতো মেনে চলতে পারলে দ্রুত কমবে শরীরের বাড়তি ওজন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক