মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায় লাল মাংস!

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বের কোটি কোটি মানুষ হৃদযন্ত্রের রোগ ও উচ্চ রক্তচাপে ভুগছে। অনেক দেশে এ রোগকে এমন বিবেচনা করা হয় যাতে সবচেয়ে বেশি লোক মারা যায়। অনেক খাদ্য উপাদান এই রোগের জন্য দায়ী। এর একটি উল্লেখযোগ উপাদান হলো লাল মাংস।

অতিরিক্ত লাল মাংস খাওয়া বিপদজনক
প্রকৃতপক্ষে লাল মাংস আপনি খেতে পারেন তবে তা হতে হবে পরিমিত। তাহলে এটি আপনার রক্তচাপের ওপর প্রভাব ফেলবে না। এটি আপনার জন্য বিপদ ডেকে আনবে তখনই যখন আপনি পরিমাণে বেশি খাবেন। গবেষণায় দেখা গেছে, লাল মাংস কেবল মৃত্যুহারই বাড়ায় না, এটি হৃদযন্ত্র ও রক্তপ্রবাহের ক্ষেত্রে সমস্যাও বাড়ায়।

গবেষণায় দেখা গেছে, মাত্র ১০০ গ্রাম লাল মাংসও উচ্চ রক্তচাপের ক্ষেত্রে ক্ষতিকর প্রভাব ফেলে। লাল মাংসে থাকে উচ্চ মাত্রার চর্বি এবং কোলেস্টেরল উপাদান যা উচ্চ রক্তচাপ এবং উচ্চ কোলেস্টেরলের মাত্রার সঙ্গে সম্পর্কিত। ফলে, যদি আপনি বেশি চর্বিযুক্ত মাংসের তৈরি খাবার খান তবে আপনার শরীরে চর্বি ও কোলেস্টেরল-দুটোই পরীক্ষা করাতে হবে।

উচ্চ তাপমাত্রায় রান্না মাংসও বাড়ায় উচ্চ রক্তচাপ
শুধু যে মাংসে সমস্যা তা নয়, এটি কী প্রক্রিয়ায় রান্না করা হয় সেটিও গুরুত্বপূর্ণ বিষয়। গবেষণায় দেখা গেছে, উচ্চ তাপমাত্রায় রান্না করা মাংসেরও ভূমিকা রয়েছে উচ্চ রক্তচাপে। গবেষণায় আরো দেখা গেছে, উচ্চ রক্তচাপের ক্ষেত্রে উচ্চ তাপমাত্রায় রান্না করা মাংসের মধ্যে শুধুমাত্র লাল মাংসই বিপজ্জনক- তা নয়, গ্রিলড ও ভাজা মুরগি বা মাছেরও ভূমিকা রয়েছে উচ্চ রক্তচাপে।

এর কারণ হলো এই যে, যখন উচ্চ তাপমাত্রায় মাংস রান্না করা হয়, তখন এটি ক্ষতিকর রাসায়নিক উপাদান উৎপাদন করে যা শরীরে প্রদাহ সৃষ্টি করে। এ ধরনের খাবার নিয়মিত খেলে তা উচ্চ রক্তচাপের দিকে ধাবিত করে।

এর পরিবর্তে কী খাবেন?
যদি আপনি মাংস খেতে পছন্দ করেন এবং মনে করেন এটি আপনার বাদ দেওয়া উচিত, তাহলে দিতে পারেন তবে এটি অপরিহার্য নয়। এ জন্য আপনাকে যা করতে হবে তা হলো সমস্ত প্রোটিনযুক্ত খাবার রান্না করতে হবে কম তাপমাত্রায়। তাহলে এটি ক্ষতিকর রাসায়নিক উপাদান তৈরি করবে না। এই রাসায়নিক কেবল উচ্চ রক্তচাপের জন্য ক্ষতিকর তা নয়, এটি মৃত্যুহার ও ক্যান্সার ঝুঁকিও বাড়ায়।

আপনার মাংসের পাশাপাশি খাওয়া উচিত এমন প্রচুর খাবার রয়েছে যা হাইপারটেনশন থেকে মুক্তিতে আপনাকে সাহায্য করবে। আস্ত শস্য, লেবু এবং বাদাম ‌এ ক্ষেত্রে অনেক কার্যকর। এ ছাড়া অন্যান্য ফল ও শাকসবজি তো রয়েছেই। সূত্র :চিটশিট

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক