যত নির্যাতনই করুক মাঠ ছাড়বো না : মওদুদ
নিজস্ব প্রতিবেদক : দেশে সুষ্ঠু নির্বাচনের ন্যূনতম পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘সরকার যত নির্যাতনই করুক, বিএনপি নির্বাচনের মাঠ ছাড়বো না। গণজোয়ার ঠেকাতে পারবে না সরকার।’
আজ বুধবার রাজধানীর নয়াপল্টনের বিএনপিক কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মওদুদ এসব কথা বলেন। এ সময় নির্বাচনের তফসিল ঘোষণা করার পর এখন পর্যন্ত আহত ১৭ নেতাকর্মীর আংশিক তালিকা প্রকাশ করেন তিনি।
মওদুদ আহমদ বলেন, ‘তফসিল ঘোষণা করার পর থেকে সন্ত্রাসী হামলায় এই পর্যন্ত আহত ১৭ জন নেতাকর্মীর একটি আংশিক তালিকা দেওয়া হলো। তাদের মধ্যেই সবাই আমাদের ঊর্ধ্বতন নেতা এবং কর্মীরা এই লিস্টের মধ্যে আছে।’
এ সময় তিনি আহত নেতাকর্মীদের ছবি দেখিয়ে অভিযোগ করেন, শতাধিক নেতাকর্মীকে আহত করা হয়েছে। নির্বাচনী অফিস, বাড়িঘর ও নির্বাচনী মাইক ভাঙচুরের তালিকাও দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘ভুয়া ভোট, লাঠি এগুলোই বোধয় ৩০শে ডিসেম্বরের। যদি আমরা ৩০শে ডিসেম্বর পর্যন্ত যেতে পারি। এইটাই আমরা দেখবো। তবে আমরা সেইদিন পর্যন্ত মাঠে থাকবো।’
যুবদলের একাধিক নেতাকে গণসংযোগ চলাকালে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তারের অভিযোগও করেন বিএনপির এই নেতা।










