,

নাসিরনগরে মহান বিজয় দিবস পালিত

Nasirnagar (BIJOY) Pictureআকতার হোসেন ভুইয়া : মহান বিজয় দিবস উপলক্ষে নাসিরনগরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীর মধ্যে ছিল রাত ১২.০১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। স্থানীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, আনুষ্টানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ- শরীর চর্চা প্রর্দশনী, ক্রীড়া প্রতিযোগিতা, সংবর্ধনা, আলোচনা সভা,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান ও মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জ্ামান সরকার, উপজেলা নির্বাহী কর্মকতা,চৌধুরী মোয়াজ্জম আহমদ , থানা ভারপ্রাপ্ত কর্মকতা আবদুল কাদের। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবার বর্গকে সংবর্ধনা দেয়া হয়। উপজেলা নিবার্হী কর্মকতা চৌধুরী মোয়াজ্জম আহমদের   সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জ্ামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, মুক্তিযোদ্ধা কমান্ডার সুনিল দত্ত, সাবেক উপজেলা চেয়ারম্যান, আহসানুল হক মাস্টার, সাবেক উপজেলা চেয়ারম্যান লে:অব: গোলাম নূর , সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আহাজারুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডা: রাফিউদ্দিন,মুক্তিযোদ্ধা আবদুল বাকী প্রমূখ।
                           
                                               
                                   

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর