মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেএসসি ও প্রাথমিক সমাপনীর ফল ২৪ ডিসেম্বর

news-image

৫৭ লাখ ৬৫ হাজার ৪৫৬ শিক্ষার্থীর প্রতীক্ষার অবসান হচ্ছে। অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা জেএসসি ও জেডিসি এবং পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী ২৪ ডিসেম্বর (সোমবার)।শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী আগামী ২৪ ডিসেম্বর সময় দিয়েছেন বলে তার কার্যালয় থেকে জানানো হয়েছে। তবে প্রধানমন্ত্রীর সময় চেয়ে পাঠানো ফাইল এখনও মন্ত্রণালয়ে ফেরত আসেনি।

ওই কর্মকর্তা আরও জানান, একই দিন বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অপরদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাও জানিয়েছেন, প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী আগামী ২৪ ডিসেম্বর সময় দিয়েছেন। এ তথ্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, তবে এ সংক্রান্ত ফাইল এখনও মন্ত্রণালয়ে আসেনি।

নিয়মানুযায়ী, ২৪ ডিসেম্বর সকালে শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করবেন। এরপর দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সংবাদ সম্মেলনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন।অপরদিকে, দুপুরে আলাদা সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করবেন।

জেএসসি-জেডিসি ও প্রাথমিক-ইবতেদায়ি পরীক্ষায় এবার মোট ৫৭ লাখ ৬৫ হাজার ৪৫৬ শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে জেএসসি ও জেডিসি পরীক্ষায় ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন এবং প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় শিক্ষার্থী ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন।গত বছর জেএসসি-জেডিসিতে গড় পাসের হার ছিল ৮৩ দশমিক ৬৫ শতাংশ। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে জেএসসিতে ৮৩ দশমিক ১০ ও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জেডিসিতে পাসের হার ছিল ৮৬ দশমিক ৮০ শতাংশ।অপরদিকে গত বছর প্রাথমিক শিক্ষা সমাপনীতে পাসের হার ৯৫ দশমিক ১৮ ও ইবতেদায়ী সমাপনীতে পাসের হার ৯২ দশমিক ৯৪ শতাংশ ছিল।

জেএসসি-জেডিসি পরীক্ষা গত ১ নভেম্বর শুরু হয়। শেষ হয় ১৫ নভেম্বর। প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা ১৮ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ২৬ নভেম্বর।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক