কাতারে কোরআন প্রতিযোগিতায় প্রথম সিলেটের সাইয়্যেদ

news-image

কাতারের দোহায় অনুষ্ঠিত ২৫তম ‘শেখ জাসিম বিন মোহাম্মদ বিন থানি হিফজুল কোরআন প্রতিযোগিতায়’ প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশের কিশোর হাফেজ সাইয়্যেদ ইসলাম মোহাম্মদ।

সাইয়্যেদ সিলেটের সদর উপজেলার লাখাউড়ার বাসিন্দা মোহাম্মদ আবদুল আসলামের ছেলে।

গত মঙ্গলবার কাতারের ধর্ম মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পূর্ণ কোরআন মুখস্থ ক্যাটাগরিতে (সাধারণ) প্রথম স্থান অধিকারী বাংলাদেশি কিশোর হাফেজ সাইয়্যেদ ইসলাম মোহাম্মদ এক লাখ রিয়ালের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ লাখ টাকা) চেক ও আন্তর্জাতিক সনদ লাভ করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারের ধর্মমন্ত্রী ও মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার