,

পৃথিবীর যেকোনো স্থানে পৌঁছাবে যে প্লেন মাত্র ৪ ঘণ্টায় (ভিডিও)

4আন্তর্জাতিক ডেস্ক :ব্রিটিশ এরোস্পেস ফার্ম রিঅ্যাকশন ইঞ্জিনস লিমিটেড এমন একটি ইঞ্জিন নিয়ে কাজ করছেন যা কিনা একসাথে ৩০০ যাত্রী নিয়ে পৃথিবীর যেকোনো স্থানে পৌঁছাতে পারবে মাত্র ৪ ঘণ্টায়। শুধু তাই নয়, এই ইঞ্জিন দ্বারা এমন প্লেন তৈরি সম্ভব যা কিনা মহাশূন্যেও যাত্রা করতে পারবে।

এই বিশেষ ইঞ্জিন সিস্টেমকে বলা হয় SABRE। এটি একটি প্রি-কুলার প্রযুক্তির সাহায্যে তৈরি ইঞ্জিন যা ইঞ্জিনের ভেতরে আগত ১০০০ ডিগ্রি সেলসিয়াসের গরম বাতাসকে .০১ সেকেন্ডে ঠাণ্ডা করতে সক্ষম। ফলে প্লেনের ভেতরের অক্সিজেনের পরিমাণ সঠিকভাবে বজায় রাখতে পারে। অর্থাৎ ইঞ্জিনটি বর্তমানের সকল শক্তিশালী ইঞ্জিন হতে অধিক পাওয়ারে চলতে পারবে।

রিঅ্যাকশন ইঞ্জিনস কোম্পানির মতে, সাবরে এমন দুটি প্লেন মডেলে ব্যবহার করা হবে যার একটি হচ্ছে ল্যাপক্যাট এ২ যা ব্রাসেলস থেকে সিডনীতে যাত্রী পরিবহন করতে পারবে মাত্র ২-৪ ঘণ্টার মধ্যে। এছাড়া অল্প খরচে মহাশূন্য যাত্রার জন্য স্কাইলন নামের পাইলটবিহীন স্পেস প্লেনে এই ইঞ্জিন ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যদিও বিশেষভাবে তৈরি এসব প্লেনে থাকবেনা কোন জানালা।

রিঅ্যাকশন ইঞ্জিনস প্রতিষ্ঠানটি সাবরে (SABRE) ইঞ্জিনের একটি পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করবে ২০১৯ সালে।

http://www.youtube.com/watch?v=yLD1TPsEi3E

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর