যেসব বদঅভ্যাসে সম্পর্ক নষ্ট হয়

news-image

অনলাইন ডেস্ক : সম্পর্ক তৈরি করা যত সহজ, তার চেয়ে কঠিন সম্পর্ক টিকিয়ে রাখা। সম্পর্ক নষ্ট করার জন্য আমরা নিজেরাই দায়ী। আমাদের নিজেদের ছোট ছোট বদ অভ্যাসগুলোই যথেষ্ট একটা সম্পর্ক শেষ করে দেওয়ার জন্য।

সম্পর্কের টানাপোড়েনে ছেলে-মেয়ে দুজনই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। সম্পর্ক টিকিয়ে রাখতে ত্যাগ করতে হবে যে অভ্যাসগুলো:

১. প্রশংসা না করা
সম্পর্কে প্রশংসা খুব গুরুত্বপূর্ণ। প্রশংসা ভালোবাসা বৃদ্ধি করার সাথে সাথে পারস্পরিক সম্পর্ক মজবুত করে তোলে। সঙ্গীর কাজের প্রশংসা করুন, তা যত ছোট কাজই হোক না কেন। ছোট একটি ধন্যবাদ সম্পর্ককে আরও সুন্দর করে তুলবে।

২. নজরদারী বা গোয়েন্দাগিরি করা
সঙ্গীকে বিশ্বাস করুন। তার ফেইসবুক অ্যাকাউন্ট, ই-মেইল, সোশ্যাল মিডিয়া কার্যকলাপে নজরদারী করা থেকে বিরত থাকুন। কোনো প্রশ্ন থাকলে সরাসরি তার সাথে সেই বিষয়ে কথা বলুন। মনে রাখবেন আলোচনা সব সমস্যার সমাধান করে দেয়।

৩. দোষারোপ করা
একে অপরকে দোষ দেওয়া সম্পর্ক নষ্ট হওয়ার অন্যতম একটি কারণ। আপনি যদি তাকে ভালোবাসেন তবে তার দোষ ধরা বন্ধ করুন। হয়তো তার অভ্যাসটি খারাপ, দোষ না দিয়ে তাকে বুঝিয়ে বলুন। দেখবেন নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি অনেকটা কমে গেছে।

৪.অপেক্ষা করানো
আপনি কি সবসময় ডেটিং এ দেরি করে যান? কিংবা ফোন করার কথা ভুলে যান? এই বিষয়টি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে না হলেও,সম্পর্ক নষ্ট করার জন্য এটি অনেকাংশে দায়ী হয়ে থাকে। সব সময় অপেক্ষা করানো, কথা দিয়ে কথা না রাখা সম্পর্কের প্রতি আপনার অনীহা প্রকাশ করে।

৫. মিথ্যা বলা
যেকোনো সম্পর্কের জন্য মিথ্যা ক্ষতিকর। এটি ঠিক যে সত্য সব সময় তিক্ত। কিন্তু সম্পর্কের ক্ষেত্রে যত কঠিন সত্য হোক না কেন তা সঙ্গীকে বলে দেওয়া উচিত। হয়তো সাময়িকভাবে সম্পর্ক কিছুটা ক্ষতিগ্রস্ত হবে, তবে দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য এটি উপকারী।

৬.সময় কম দেওয়া
অনেকেই মনে করে থাকেন সম্পর্কে ভালোবাসা থাকাটাই শুধু জরুরি, আর কিছু নয়। সম্পর্কে একে অপরকে সময় দেওয়াটাও বেশ গুরুত্বপূর্ণ। দিনের কিছুটা সময় সঙ্গীর জন্য রেখে দিন। তাকে ফোন করুন। সময় থাকলে তার সাথে কোথাও ঘুরতে যান।

সম্পর্ক একটি চারা গাছের মতো। একটি গাছকে যেমন যত্ন করে বড় করে তুলতে হয়। ঠিক তেমনি সম্পর্কের ক্ষেত্রেও একটু যত্ন,বিশ্বাস আর অনেকখানি ভালোবাসার প্রয়োজন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার