মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে আরবী ভাষা চর্চা বিষয়ক সেমিনার

news-image

নিউজ ডেস্ক : রাজধানীতে আরবী ভাষা চর্চা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আল নুর কালচারাল সেন্টার বাংলাদেশ শাখার উদ্যোগে শুক্রবার বাদ জুমা ঢাকার মাতুয়াইলে অবস্থিত আল নূর এডুকেশন কমপ্লেক্সে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উত্তরা মানারুশ শারক মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও এশিয়ান ইউনিভসিটির লেকচারার মাওলানা শরাফতুল্লাহ নদভীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন কাতার ধর্ম মন্ত্রণালয়ের খতীব ও আরবী ভাষা প্রশিক্ষক এবং আল নূর কালচারাল সেন্টার, কাতার কেন্দ্রীয় কমিটির নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর।

আরবী প্রবন্ধ উপস্থাপন করেন আরবী ভাষা ও সাহিত্য কেন্দ্র বাংলাদেশের পরিচালক মাওলানা মহিউদ্দীন ফারুকী।

আরবী আলোচনায় অংশ নেন চট্টগ্রাম মাদরাসাতুল হুদার আরবী বিভাগের শিক্ষক মাওলানা আবদুল্লাহ আমীন আল-আযহারী, কাতার ধর্মমন্ত্রণালয়ের ইমাম ও খতীব মাওলানা আব্দুল আউয়াল।

উপস্থাপনায় ছিলেন আল নূর কালচারাল সেন্টার বাংলাদেশ শাখার সংস্কৃতি বিষয়ক পরিচালক মাওলানা আনসারুল হক ইমরান। সেমিনারের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাওলানা ইসহাক।

সেমিনারে বক্তারা বলেন, সরকারিভাবে কওমি মাদরাসা সনদকে আরবী সাহিত্যে মাস্টার্সের মান দেয়ায় কওমী শিক্ষার্থীদের চ্যালেঞ্জ বেড়ে গিয়েছে। তাই আরবী চর্চার মান বাড়ানো সময়ের দাবি।

বক্তারা আরো বলেন, এখনো পর্যন্ত ঢাকায় আরবী ক্লাব গড়ে ওঠেনি। আরবী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত পরিবেশ নিশ্চিত করতে আল নূর সেন্টার উদ্যোগী হতে পারে।

কাতার ধর্ম মন্ত্রণালয়ের খতীব ও আরবী ভাষা প্রশিক্ষক মাওলানা ইউসুফ নূর বলেন, সুস্থ সংস্কৃতির বিকাশ ও গঠনমূলক সাহিত্য চর্চা আল নূরের অন্যতম মিশন। বাংলাদেশের আরবী শিক্ষার্থীদের জন্য জাতীয় পর্যায়ে আরবী রচনা ও বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করা হবে। এ লক্ষ্যে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা উবায়দুর রহমান নদভীকে আহ্বায়ক ও মাওলানা শরাফতুল্লাহ নদভীকে সদস্য সচিব, মাওলানা মহিউদ্দিন ফারুকী ও মাওলানা আব্দুল্লাহ আমীন আযহারীকে নির্বাহী সদস্য করে আল নূর জাতীয় আরবী প্রতিযোগিতা বিষয়ক কমিটি গঠন করা হয়।

সেমিনারে ড. উমর সুলাইমান আল আশকার রচিত ও মাওলানা ইউসুফ নূর অনুদিত ‘মানব স্বাধীনতায় ঈমানের অবদান’ নামক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। যুগান্তর

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক