পাকিস্তানের স্কুলে জঙ্গি হামলায় নিহত ১০৪

54856_kioআন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানের পেশোয়ারে সামরিক বাহিনী পরিচালিত একটি স্কুলে হামলা করেছে জঙ্গিরা। মঙ্গলবার সকালে অজ্ঞাত বন্দুকধারীরা ওয়ারসাক রোডের ওই স্কুলে হামলা চালায়। এতে অন্তত ১০৪জন নিহত হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম খবর দিয়েছে। এর মধ্যে ৮৪জন শিক্ষার্থী। এ ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক। সামরিক বাহিনী পরিচালিত এ স্কুলে ৫ শতাধিক শিক্ষার্থী-শিক্ষক আটকা পড়েছেন। হামলার পর স্কুলে চারপাশ বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। এক বিবৃতিতে তালেবান হামলার দায় স্বীকার করেছে। সেনা বাহিনীর অভিযানের জবাবে তারা এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে এই জঙ্গি সংগঠন। ডন এর খবরে বলা হয় ৫-৬জন বন্দুকধারী সেনা বাহিনীর পোশাক পরে স্কুলে প্রবেশ করে গুলি চালায়। এদিকে তালেবানের বিরুদ্ধে সামরিক অভিযান তদারকি করার জন্য দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ পেশোয়ারের উদ্দেশ্য রওয়ানা হয়েছেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার