মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভালোবাসার মানুষকে বিয়ের জন্য দুআ করা যাবে কি?

news-image

প্রশ্ন: কোন ছেলে কোন মেয়েকে, অথবা কোন মেয়ে কোন ছেলেকে পছন্দ করে, গোপনে ভালোবাসে। এমতাবস্থায় সে যদি আল্লাহর কাছে দুআ করে যেন সে ছেলে বা মেয়ের সাথে যেন তার বিয়ে হয় – তাহলে এই ভালোবাসা এবং আল্লাহর কাছে দুআ করা কি ভুল হবে?

উত্তরইসলামে আল্লাহ হতে বিমুখতা, নারী-পুরুষের বিবাহ-বহির্ভূত প্রেম ভালোবাসা বা বন্ধুত্ব, একান্ত প্রয়োজন ব্যতিরেকে পারস্পরিক কথোপকথন, নির্জনে দুজনের একাকীত্ব গ্রহণ – ইত্যাদি কাজ নিষিদ্ধ রয়েছে।অতএব, এ পছন্দ বা ভালোবাসা যদি তাকে আল্লাহর ভালবাসা থেকে বিমুখ না করে এবং কোন প্রকার হারাম আলাপন, সাক্ষাৎ ও নিষিদ্ধ কার্যকলাপের দিকে নিয়ে না যায় তাহলে এতে কোন অসুবিধা নেই। অনুরূপভাবে এ ব্যক্তি যেন তার ভাগ্যে জুটে এমন দুআ করতেও কোন অসুবিধা নেই; যতক্ষণ পর্যন্ত এই নারী বা পুরুষ আল্লাহকে ভয় করে এবং ইসলামে নিষিদ্ধ যে কোন কার্যকলাপ থেকে বিরত থাকে।

পবিত্র কুরআনে আল্লাহর সেই বাণীটি মুসলিম যুবক যুবতীদের মনে রাখা চাই – যাতে তিনি বলেছেন,

الْخَبِيثَاتُ لِلْخَبِيثِينَ وَالْخَبِيثُونَ لِلْخَبِيثَاتِ ۖ وَالطَّيِّبَاتُ لِلطَّيِّبِينَ وَالطَّيِّبُونَ لِلطَّيِّبَاتِ…

“দুশ্চরিত্রা নারীরা দুশ্চরিত্র পুরুষদের জন্য এবং দুশ্চরিত্র পুরুষেরা দুশ্চরিত্রা নারীদের জন্য; অনুরূপ সচ্চরিত্রা নারীগণ সচ্চরিত্র পুরুষগণের জন্য এবং সচ্চরিত্র পুরুষগণ সচ্চরিত্রা নারীগণের জন্য…” –সূরা নূর:২৬

অতএব, আমরা যেন সমস্ত অনাচার, পাপাচার ও ফিতনাহ হতে বেঁচে থেকে আল্লাহর কাছে দুআ করি, নিজেদের চরিত্রকে পবিত্র রাখি, অথবা কোন অন্যায়ে লিপ্ত থাকলে এ থেকে ফিরে এসে চরিত্রকে পুনর্গঠন করি – তবে আল্লাহই ইহকাল পরকালের জন্য উত্তম জীবন সঙ্গী উপহার দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সহায় হোন।

উত্তর প্রদান করেছেন মুহাম্মাদ ফয়জুল্লাহমুতাখাসসিস ফিল ফিকহিল ইসলামীআল-জামিআতুল আহলিয়া, দারুল উলুম হাটহাজারীচট্টগ্রাম।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক