পুত্র সন্তানের জন্মদাত্রী মায়েরা বেশি বিষণ্ণতায় ভোগেন!

news-image

অনলাইন ডেস্ক : কথায় আছে- নারীদের সার্থকতা মাতৃত্বে। হোক সেটা পুত্র সন্তান অথবা কন্যা সন্তান। তবে পুত্র সন্তানের জন্মের ফলে বা জন্মকালীন জটিলতার পরিস্থিতি এলে স্বাস্থ্য অনুশীলনকারীদের প্রয়োজন ওই মহিলাকে প্রথম কয়েক সপ্তাহ এবং পরে কয়েক মাস অতিরিক্ত সমর্থন ও যত্ন নেওয়া। তাতে ওই মহিলারা বিশেষভাবে উপকৃত হন।

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, যে মহিলারা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সেই মহিলারা জন্ম পরবর্তী বিষণ্ণতায় (পিএনডি) গড়ে ৭১-৭৯ শতাংশ বেশি ভোগেন।

জার্নাল অফ সোশ্যাল সায়েন্স অ্যান্ড মেডিসিন পত্রিকায় প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, যে মহিলারা জন্ম দেওয়ার সময় সমস্যার মধ্য দিয়ে গেছেন তাদের অন্যদের তুলনায় ১৭.৪ শতাংশ বেশি ‘পিএনডি’ অভিজ্ঞতা থাকতে পারে।

কেন্ট ইউনিভার্সিটির গবেষকরা (পিএনডি) বিষয়ে অধ্যয়ন করে দেখেছেন, এই অবস্থার সম্ভাবনাগুলো ৭৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে যখন মহিলারা শিশুকন্যার থেকে বেশি শিশুপুত্রের জন্ম দিয়েছেন।

গবেষণায় দেখা গেছে যে, বিষণ্ণতা, উদ্বেগ এবং চাপের উপসর্গ আছে এমন মহিলার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই (পিএনডি) এর ঝুঁকি বেশি, তবে জন্মের জটিলতার সম্মুখীন হওয়ার পরে তাদের ক্ষেত্রে (পিএনডি)-এর বিকাশ হ্রাস পেয়েছিল। সম্ভবত এইসব মহিলারা জন্মের পরে আরও বেশি সমর্থন পাওয়ার কারণেই তাঁদের মানসিক স্বাস্থ্য সম্পর্কিত উদ্বেগ নিয়ন্ত্রিত ছিল। সূত্র: এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার