,

অনেক রোগ প্রতিরোধ করবে আদা-মধুর এই সিরাপ

how-to-use-ginger-and-honey-mixture-as-a-medicineলাইফস্টাইল ডেস্ক : এই ঠাণ্ডার মৌসুমে হরেক রকমের রোগ বালাই লেগেই আছে? আজ ঠাণ্ডা লাগছে তো পরশু জ্বর, একবার কাশি হচ্ছে তো আরেকবার সর্দি, কখনো গায়ে ব্যথা, কখনো পেটের অসুখ, কখনো হজমে সমস্যা। এই সমস্ত সমস্যা দূর হয়ে যাবে যদি প্রতিদিন সেবন করেন মধ ও আদা দিয়ে তৈরি এই অসাধারণ সিরাপটি। তৈরি করতে লাগবে মাত্র ৫ মিনিট, কিন্তু এই অসাধারণ খাবারটি আপনাকে রাখবে বহু রোগ থেকে দূরে।

পৃথিবীর মোটামুটি সব দেশের খাবারেই ব্যবহার করা হয় আদা। মূলত চীন দেশের হলেও এর চাষ এখন বিশ্বজুড়ে হয়। আদার এসেনশিয়াল অয়েল অসংখ্য রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। আদার আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি অক্সিডেনট গুণাবলি যেগুলো শরীরে গড়ে তোলে অসংখ্য রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা। একই কথা খাটে প্রাকৃতিক মধুর বেলাতেও। আর এই দুটি উপাদান যখন মিলে যায়, বলাই বাহুল্য যে তা হয়ে ওঠে রোগের বিরুদ্ধে একটা শক্তিশালী হাতিয়ার।

কীভাবে তৈরি করবেন?
বড় বড় দুই টুকরো আদা নিন। তারপর ছিলে নিয়ে গ্রেটারে ঘষে মিহি ঝুরি করে নিন। তারপর আধা কেজি অরগানিক মধু এতে মিশিয়ে ফেলুন। তারপর রেখে দিন ২৪ ঘণ্টা। এর পর থেকেই এটি খাওয়ার যোগ্য হয়ে উঠবে। ফ্রিজে রাখলেই ভালো।

কীভাবে খাবেন?
প্রতিদিন ৩ বেলা এক টেবিল চামচ করে এই সিরাপ খান। আপনার শরীরে গড়ে উঠবে শক্ত রোগ প্রতিরোধ ব্যবস্থা, সর্দি-জ্বর-ঠাণ্ডা সেরে যাবে দ্রুত, হজম শক্তি উন্নত হবে দ্রুত।

বিশেষ সতর্কতা
এই মিশ্রণে কোন ধাতব চামচ ব্যবহার করবেন না। শুধুমাত্র কাঠ কিংবা সিরামিকের চামচ ব্যবহার করুন। কোন অবস্থাতেই ধাতব চামচ নয়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর