মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তাবলীগের দুই পক্ষ মুখোমুখি, তীব্র যানজট

news-image

বিশ্ব ইজতেমা পরিচালনা সংক্রান্ত বিরোধের জের ধরে তাবলীগ জামাতের দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। মাওলানা জুবায়ের ও দিল্লির মাওলানা সাদের অনুসারী দুই পক্ষের হাজার হাজার মুসল্লি পৃথকভাবে টঙ্গীতে ইজতেমা ময়দান ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আবদুল্লাহপুর থেকে কামারপাড়া হয়ে আশুলিয়ার দিকে সড়কে অবস্থান নিয়েছে। এতে আজ শনিবার টঙ্গী ও রাজধানীর বিমান বন্দর সংলগ্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এই দুই পক্ষের বিরোধিতার কারণে আসছে বছরের বিশ্ব ইজতেমা স্থগিত ঘোষণা করেছে সরকার। ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তাবলীগ জামায়াতের বিবদমান দুই পক্ষ ছাড়াও পুলিশের আইজি, ধর্ম সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আগামী জানুয়ারিতে বিশ্ব ইজতেমা হওয়ার কথা ছিল।প্রশাসন জানিয়েছে, সরকারের ওই ঘোষণার পর থেকে সময়ে সময়ে দুই পক্ষ জায়গায় জায়গায় অবস্থান নিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করে। সবশেষ আজ ভোর থেকে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, ইজতেমার ময়দানের ভেতর ও প্রধান প্রবেশপথগুলো মাওলানা জুবায়েরের অনুসারীরা দখল করে আছেন। অপরদিকে মাওলানা সাদের অনুসারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আবদুল্লাহপুর থেকে কামারপাড়া হয়ে আশুলিয়ার দিকে সড়কে অবস্থান নিয়েছেন। কয়েক হাজার মুসল্লি সড়কে অবস্থান নেওয়ায় রাস্তা সরু হয়ে যান চলাচল করছে ধীর গতিতে। একে সেখানে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। তিনি জানান, মুসল্লিরা এমনিতে যান চলাচলে কোনো বাধা দিচ্ছে না এবং কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। জাহিদুল ইসলাম জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইজতেমার মুরব্বিদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করছেন।

ঘটনার জের ধরে রাজধানীতে বিমানবন্দর সংলগ্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিমানবন্দর চত্বরে ফুটওভার ব্রিজে এখনো একটি পক্ষ অবস্থান করছে। টঙ্গীগামী যানবাহন একটি একটি করে চলছে। অন্যদিকে টঙ্গী থেকে ঢাকাগামী যানবাহনও আসতে পারছে না।
উত্তরা জোনের ট্রাফিকের সহকারী কমিশনার জুলফিকার জুয়েল বলেন, ফজরের নামাজের পর এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

 

প্রথম আলো

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক