মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝটপট ঘরেই তৈরি করুন ‘মসলা ফুলকপি’ রেসিপি

news-image

লাইফস্টাইল ডেস্ক : শীত এলেই বাজারে বিভিন্ন ধরনের সবজি চোখে পড়ে। এর মধ্যে ফুলকপি অন্যতম। শীতকালীন সবজি হিসেবে ফুলকপির কদর একটু বেশিই। এই সবজি দিয়ে নানা ধরনের রেসিপি তৈরি করা যায়। ফুলকপি দিয়ে ঝটপট ঘরেই তৈরি করুন ‘মসলা ফুলকপি’-

রান্নায় যা লাগবে
একটা বড় ফুলকপি টুকরো করা (দেড় কাপ পরিমাণ), আলু কিউব করে কাটা ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, টমেটো টুকরো, জিরা আস্ত ১ চা চামচ, হলুদ-লঙ্কা-ধনিয়া গুঁড়ো ১ চা চামচ, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, তেল ২ টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি অল্প, আদা মিহি কুচি ১ চা চামচ।

রান্না করবেন যেভাবে
হাঁড়িতে তেল দিয়ে তাতে জিরা দিন। জিরা ফুটে উঠলে এতে পেঁয়াজ কুচি দিয়ে অল্প কিছুক্ষণ নেড়ে গুঁড়ো মশলাগুলো আর বাটা মশলা দিতে হবে। এবার অল্প পানি আর লবণ দিয়ে কষিয়ে নিন।

এখন এই মশলাতে কপি আর আলুর টুকরা, সাথে টুকরা করা টমেটো আর হাফ কাপ গরম পানি দিয়ে ঢাকনা লাগিয়ে মিডিয়াম আঁচে রান্না করুন ২০ মিনিট। পানি শুকিয়ে গেলে ভাজা ভাজা করে নিন। নামানোর আগে আদা মিহি কুচি আর ধনিয়া পাতা ছিটিয়ে দিন। গরম রুটি কিংবা ভাতের সাথে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক