মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলাম গ্রহণের পর ‘মিস মস্কো’ মালয়েশীয় রাজাকে বিয়ে করলেন

news-image

ইসলাম ডেস্ক : রাশিয়ার ‘মিস মস্কো’ ওকসানা ভোয়েভডিন ইসলাম গ্রহণের পর মালয়েশিয়ার রাজা পঞ্চম মুহাম্মদকে বিয়ে করেছেন।। গত ১৬ এপ্রিল খ্রিস্টধর্ম ত্যাগ করে ইসলামের দীক্ষা নেন তিনি। আর গত ২২ নভেম্বর মস্কোর রোস্টোভকাতে ‘বারভিয়া কনসার্ট হলে’ বিয়ে বন্ধনে আবদ্ধ হন মালয় রাজার সঙ্গে।

ধর্ম বদলের পর ২৫ বছর বয়সী মস্কো সুন্দরী তার নাম রেখেছেন রিহানাহ ওকসানা গোর্বাতেঙ্কো। ৪৯ বছর বয়সী রাজার সঙ্গে তার ধর্মমতেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তিনি।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম রাকিয়াটকু নিউজ জানায়, বিয়ের অনুষ্ঠানে মালয় রাজা তার জাতীয় ঐতিহ্যবাহী পোশাক পরিধান করেন। নববধূ ওকসানা সেজেছিলেন নজরকাড়া রুশ সাজে।

রাজা মুহাম্মদ পঞ্চম এর আগেও বিয়ে করেছিলেন। কিন্তু তার সে বিয়ে ২০০৮ সালে ভেঙে যায়।

চিকিৎসক কন্যা ওকসানা মালয় রাজার সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হলেও নিজেকে রানি হিসেবে পরিচয় দিতে পারবেন না। কারণ রীতি অনুযায়ী রানির মর্যাদায় অভিষিক্ত হতে জন্মগতভাবে মালেশিয়ান হতে হয়।

২০১৬ সালের ডিসেম্বরে ৪৭ বছর বয়সে মালয়েশিয়ার অধিপতি বা রাজা হিসেবে অভিষিক্ত হন মুহাম্মদ পঞ্চম। তিনি মালয়েশিয়ার ১৫তম এবং বয়সের দিক থেকে সর্বকনিষ্ঠ রাজা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক