বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউলিয়াকে কাছে রাখতে পারলেন না সালমান

51a1ab976be3e8eafa1601bacc284775-Salman-Khan-introduces-Iulia-Vantur-as-his-girlfriendtttবিনোদন প্রতিবেদক :রোমানীয় টিভি তারকা ইউলিয়া ভেঞ্চুরের সঙ্গে বলিউডের অভিনেতা সালমান খানের সম্পর্ক নতুন টানে ফিরেছে। সম্প্রতি ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায়  ইউলিয়াকে নিজ দেশে ফিরে যেতে হয়েছে। ভিসার মেয়াদ বাড়ানোর জন্য অনেক দৌড়ঝাঁপ করেও শেষ পর্যন্ত সফল হতে পারেননি খান সাহেব। অবশ্য রোমানিয়া থেকে ভারতে থাকার ভিসার মেয়াদ বাড়িয়ে আবার মুম্বাই ফিরবেন ইউলিয়া।

অর্পিতার বিয়ের যত চমক

সালমানের সঙ্গে সখ্যের রেশ ধরে গত মার্চ মাসে মুক্তি পাওয়া ‘ও তেরি’ ছবির একটি আইটেম গানে অংশ নেওয়ার সুযোগ পান ইউলিয়া। তাঁকে বলিউডে প্রতিষ্ঠিত করার দায়িত্বও নিয়েছেন খান সাহেব। নভেম্বর মাসে সালমানের ছোট বোন অর্পিতার বিয়ের অনুষ্ঠানে বেশির ভাগ সময় সালমানের পাশাপাশি দেখা যায় ইউলিয়াকে। এভাবে ইশারা-ইঙ্গিতে ইউলিয়াকে বর্তমান প্রেমিকা হিসেবে পরিচয় করিয়ে দেন সালমান।

অর্পিতার বিয়েতে সালমান-ইউলিয়ার অন্তরঙ্গতা সবার নজরে পড়ে। ইউলিয়া যাতে অর্পিতার বিয়েতে অংশ নিতে পারেন সে জন্য সালমান মুম্বাইয়ে তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের পাশেই একটি পাঁচ তারকা হোটেলে ইউলিয়ার থাকার ব্যবস্থা করেন। 

সালমানের ৪৯তম জন্মদিন ২৭ ডিসেম্বর। জন্মদিন উদযাপন অনুষ্ঠানে সালমানের আশপাশে থাকার প্রচণ্ড ইচ্ছে থাকলেও ইউলিয়ার সেই ইচ্ছে পূরণ হওয়ার পথ আপাতত বন্ধ। এবারের জন্মদিনটা সম্ভবত ইউলিয়াকে ছাড়াই পালন করতে হবে সালমানকে। 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা