,

নির্বাচন কমিশনের নজরদারিতে এবার সামাজিক মাধ্যমগুলো

news-image

আসন্ন নির্বাচনের সময় ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ না করা হলেও সাইটগুলো নজরদারিতে রাখবে নির্বাচন কমিশন (ইসি)। অপপ্রচার ঠেকাতে সরকারের নেওয়া কনটেন্ট ফিল্টারিং ব্যবস্থার পাশাপাশি ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও প্রযুক্তি সহায়তা নিতে সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞরা সরকাকে পরামর্শ দিয়েছেন । সুত্র : চ্যানেল আই

গত এক দশক ধরে বিশ্বজুড়েই নির্বাচনে প্রচারণার গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে প্রচারের চেয়ে অপপ্রচারই হচ্ছে বেশি। দেশের তথ্য-প্রযুক্তির উন্নয়নে সঙ্গে বেড়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীও। শুধু মাত্র ফেসবুক ব্যবহারকারীর সংখ্যাই প্রায় ৩ কোটি। সম্পতি শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই আন্দোলনে ভুয়া পোস্ট দিয়ে উসকে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। পরে ইন্টারনেট নিরাপদ করতে কনটেন্ট ফিল্টারিং প্রকল্প নেয় সরকার।

এখনো নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় আছে রাজনৈতিক দল, মনোনয়ন প্রত্যাশী ও নেতাকর্মীরা। অপপ্রচার চালিয়ে কেউ যাতে ভোটারদের বিভ্রান্ত করতে না পারে সে জন্য করণীয় ঠিক করতে সোমবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সঙ্গে আলোচনায় বসবে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন ও সরকারের পাশাপাশি রাজনৈতিক দল ও নেতাকর্মীদের সোশ্যাল সাইট ব্যবহারে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞরা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর