যেসব কারণে অজু ভেঙে যায় যেসব কারণে অজু ভাঙে না

news-image

মাওলানা সাখাওয়াত উল্লাহ : নিম্নে উল্লিখিত বিষয়গুলোর যেকোনো একটি পাওয়া গেলে অজু ভেঙে যায়—

♦ প্রস্রাব-পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে। (সুরা : মায়েদা, আয়াত : ৬)

♦ শরীরের কোনো স্থান থেকে রক্ত বা পুঁজ বের হয়ে গড়িয়ে পড়লে। (দারাকুতনি, হাদিস : ৫৮১)

♦ মুখ থেকে রক্ত বের হলে, যদি রক্তের পরিমাণ থুথু থেকে অধিক অথবা সমান হয়। (মুসান্নাফে ইবনে আবি শায়বা : ১/১২৫)

♦ খানা, পানি, জমাটবদ্ধ রক্ত, পিত্ত ইত্যাদির বমি মুখ ভরে হলে। (তিরমিজি, হাদিস : ৮০, কিতাবুল আসার লি আবি ইউসুফ : ৩৪)

♦ ঘুমালে। (আবু দাউদ, হাদিস : ১৭৫)

♦ বেহুঁশ হয়ে গেলে। (বুখারি, হাদিস : ৬৪৬)

♦ মাতাল হলে। (তিরমিজি, হাদিস : ৭২)

♦ নেশাগ্রস্ত হলে। (প্রাগুক্ত)

♦ জাগ্রত অবস্থায় বালেগ লোক রুকু-সিজদাওয়ালা নামাজে অট্টহাসি দিলে। (বুখারী : ১৬/৩১৫)

যেসব কারণে অজু ভাঙে না

নিম্নল্লিখিত বিষয়গুলোতে অজু ভেঙে যায়, এমন বিষয়ের সাদৃশ্য। কিন্তু তা দ্বারা অজু নষ্ট হয় না।

♦ যদি রক্ত বের হয়; কিন্তু নিজের স্থান থেকে গড়িয়ে পড়ে না। (মুসান্নাফে ইবনে আবি শায়বা : ১/১৩৭)

♦ যদি শরীরের গোশত ঝরে পড়ে; কিন্তু রক্ত বের না হয়। যেমন—ইরকে মাদানি। এটা এক ধরনের ফোসকা বিশেষ, যা চামড়ার উপরিভাগে ওঠে এবং একসময় তা গোশতসহ শরীর থেকে ঝরে পড়ে; কিন্তু সাধারণত রক্ত বের হয় না। কারণ যেসব বস্তুর কারণে অজু ভেঙে যায়, সেগুলো হয়তো নিজেই নাপাক অথবা নাপাক বস্তুর সঙ্গে লেগে আসার কারণে নাপাক হয়ে থাকে; কিন্তু গোশত পাক। তাই গোশত ঝরে পড়লে অজু ভাঙে না। যদি এর সঙ্গে রক্তও প্রবাহিত হয়, তাহলে প্রবাহিত রক্তের কারণে অজু ভেঙে যাবে। (দারাকুতনি : ৫৮১, ৫৯১, শরহে বেকায়া : ১/৩৭)

♦ কোনো ক্ষত স্থান অথবা কান থেকে পোকা বের হলে। (মুসান্নাফে আবদির রাজ্জাক : ১/৬২৯)

♦ যদি বমি হয়, কিন্তু তা মুখ ভরে না হয়। (আল আসার লি আবি ইউসুফ : ৩৪)

♦ কফমিশ্রিত বমি হলে। কারণ কফ বের হওয়াকে ইসলামের পরিভাষায় ‘হাদাস’ বলা হয় না। ‘হাদাস’ হলেই অজু ওয়াজিব হয়, অন্যথায় নয়। (মুসনাদে আহমদ, হাদিস : ৯৩০১)

♦ নামাজরত ব্যক্তির ঘুমের দরুন অজু ভাঙে না। চাই তা দাঁড়ানো অবস্থায় হোক অথবা বসা, রুকু বা সিজদা অবস্থায় হোক। (সুনানে কুবরা লিল বায়হাকি, হাদিস : ৬০৯)

♦ নিতম্বদ্বয় জমিতে ঠেসে লেগে থাকা অবস্থায় ঘুমিয়ে পড়লে। (আবু দাউদ, হাদিস : ১৭২)

♦ নিজের লজ্জা স্থান স্পর্শ করলে। (নাসায়ি, হাদিস : ১৬৫)

♦ নারীর শরীর স্পর্শ করলে। (নাসায়ি, হাদিস : ১৭০)

♦ ঘুমের ঘোরে নাক ডাকলে। (মুআত্তা মালেক, হাদিস : ৩৬)

এসব কারণে অজু ভাঙে না।

লেখক : শিক্ষক, মাদরাসাতুল মদিনা, নবাবপুর, ঢাকা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার