মালয়েশিয়ায় কর্মীদের জিম্মি রাখার ঘটনায় ৩ জন রিমান্ডে

54608_thumb_imagesআন্তর্জাতিক ডেস্ক :মালয়েশিয়ায় ৪৬ বাংলাদেশী ও মিয়ানমারের নাগরিককে জোরপূর্বক আটকে রাখার দায়ে আটককৃত তিন ব্যক্তিকে রিমান্ডে নেয়া হয়েছে। কুয়ালা মুদা জেলা পুলিশের সহকারী কমিশনার খলিল আরিফিন বলেছেন, গ্রেপ্তারকৃত তিন ব্যক্তির একজন মালয়েশিয়ান বাকি দু’জন বাংলাদেশী। আগামীকাল পর্যন্ত তাদেরকে রিমান্ডে রাখা হবে এবং মামলার তদন্ত চলবে। এ খবর দিয়েছে মালয়েশিয়ার দ্যা স্টার অনলাইন। মানব পাচার এবং অভিবাসী পাচার রোধ-২০০৭ আইনি ধারায় মামলটির তদন্ত করা হচ্ছে। এতে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ১৫ বছর কারাদ-ের বিধান রয়েছে। শুক্রবার পুলিশের একটি দল তামান সেজাতি ইন্দা এলাকার থেকে ৪৬ বাংলাদেশী ও মিয়ানমারের নাগরিককে উদ্ধার করে। প্রতিবেশীরা পুলিশকে অবহিত করার পর দোতলা একটি ভবন থেকে তাদেরকে দূর্বল এবং ক্ষুধার্ত অবস্থায় উদ্ধার করা হয়। আটককৃত তিন ব্যক্তি ওই বাড়ি পাহারা দিচ্ছিল। কেন এতজন বিদেশী নাগরিককে আটকে রাখা হয়েছে সে বিষয়ে তারা কোন সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার